বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম:
হুইপ জি কে গউছের উদ্যোগে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সুযোগ পেলেন হবিগঞ্জের ১২৪ শিক্ষার্থী হবিগঞ্জে পুলিশ কনস্টেবল নিয়োগ কার্যক্রম শুরু চুনারুঘাটে বনবিভাগের অভিযানে কাঠ ও পিকআপ জব্দ। চুনারুঘাট বাজারে মোবাইল কোর্ট পরিচালনা ও জরিমানা আদায় পালিয়ে বেড়াতে হয়, এমন কাজ আমরা করব না-হুইপ জিকে গউছ চুনারুঘাটে আব্দুর রউফ মেধা অন্বেষণ শিক্ষা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবিগঞ্জে সমন্বয়ক মাহদীর বাসায় পেট্রোলবোমা হামলার অভিযোগ হবিগঞ্জ জেলা জামায়াতের পুনরায় আমীর নির্বাচিত হলেন কাজী মাওলানা মুখলিছুর রহমান চুনারুঘাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঝালমুড়ি বিক্রেতা হৃদয়ের মর্মান্তিক মৃত্যু চুনারুঘাটে  ৩৩.৫ কেজি গাঁজাসহ মাদক কারবারী আটক

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান এর দাফন সম্পন্ন

নুর উদ্দিন সুমন, বার্তা সম্পাদক
  • আপডেট টাইম : শনিবার, ১৭ আগস্ট, ২০১৯
  • ৫৩৩ বার পঠিত

সাবেক সেনা কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান (৬০) এর দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে। শনিবার দুপুরে সদর ইউনিয়নের গোলগাঁও পুর্ব পাড়া মসজিদ মাঠে জানাযা নামাজের পর রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। পরে মরহুমের মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।


মরহুমের প্রতি শ্রদ্ধা জানিয়ে সালাম প্রদর্শন করেন সহকারী কমিশনার (ভূমি) স.ম আজহারুল ইসলাম, ল্যাফটেনেন্ট শরীফসহ সেনা বাহিনীর একটি ইউনিট ও চুনারুঘাট থানার পুলিশ সদস্যরা। মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মোহাম্মদ আলী পাঠান,উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল হামিদ ফুল মিয়া, রশিদ মাষ্টার,

মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ, মিরপুর পাঁচ গ্রাম নেতা মোঃ ফয়সল আহমেদ, সাংবাদিক মোঃ মামুন চৌধুরী, চুনারুঘাট প্রেসক্লাবের সভাপতি মোঃ কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক জামাল হোসেন লিটন, সাংবাদিক নুর উদ্দিন সুমন, চুনারুঘাট সাংবাদিক সমিতির সভাপতি মোঃ ওয়াহেদ আলী, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তাহের, মোঃ কাজল মিয়া প্রমুখ। শোকদাতারা মরহুমের আত্মার শান্তি কামনা করে শোকবহ পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

উল্লেখ্য তিনি ১৬ আগস্ট শুক্রবার দুপুরে হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ছেলে, মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com