শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত গ্রেফতারি পরোয়ানা তামিলে সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ চুনারুঘাট থানার এএসআই শরিফ হোসেন পরিচ্ছন্ন রাজনীতির প্রতীক এমপি ফয়সলকে মন্ত্রী হিসেবে দেখতে চান এলাকাবাসী জালালাবাদ অ্যাসোসিয়েশনের দপ্তর সম্পাদক পদে টানা তৃতীয়বার নির্বাচিত শফিকুল ইসলাম সজল চুনারুঘাটে খোয়াই নদীতে অবৈধ বালু উত্তোলন, হুমকিতে অর্ধশত গ্রাম কাফনের কাপড় পাঠিয়ে বিএনপি নেতাকে হত্যার হুমকি, থানায় জিডি সংবেদনশীল মানুষ হতে হলে বই পড়তে হবে: যুগ্ম সচিব মোস্তফা মোরশেদ তেলিয়াপাড়া চা বাগানে চা শ্রমিকদের বিক্ষোভ, দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারণসহ চার দফা দাবি মাধবপুরে কিশোরীর মৃত্যুকে ঘিরে ধর্ষণ-হত্যার অভিযোগ, ২৮ দিনেও মামলা হয়নি চুনারুঘাটে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ও ওজনে কম দেওয়ায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা

চুনারুঘাটে অভিনব কায়দায় গাঁজা পাচার ৩৪কেজি গাঁজাসহ গ্রেফতার১

নুর উদ্দিন সুমন, বার্তা সম্পাদক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩০ জুলাই, ২০১৯
  • ৪৪১ বার পঠিত

নুর উদ্দিন সুমন ।। হবিগঞ্জের চুনারুঘাটে অভিনব কায়দায় গাঁজা পাচারকালে ৩৪কেজি গাঁজাসহ এক চাটাই ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। আটক মাদক কারবারি কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার ১২নং ওয়ার্ডের কালিকাপুর গ্রামের মুসা মিয়ার পুত্র আরিফ মিয়া (২০)। পুলিশ সূত্রে জানা যায়, সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এস.আই আল-আমিনের নেতৃত্বে একদল পুলিশ চুনারুঘাট-সাতছড়ি পুরাতন মহাসড়কের চাকলাপুঞ্জি চা বাগান গেইটের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে জিলানী (২৮), সেলিম মিয়া (২৬) নামে দুই মাদক সম্রাট পালিয়ে যায়। এসময় আরিফের হেফাজত হইতে সাদা প্লাস্টিকের ১৭টি ব্যাগে ২ কেজি করে মোট ৩৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটককৃত মাদক কারবারি আরিফ জানায়, সে মাদক নিয়ে সিলেটের সুনামগঞ্জে যাওয়ার জন্য চাকলাপুঞ্জি চা বাগানের গেইটের সামনে বাসের জন্য অপেক্ষারত ছিল এসময় পুলিশ আটক করে। এঘটনায় চুনারুঘাট থানায় আরিফ মিয়া সহ ২ জন অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজমুল হক জানান মাদক ব্যবসায়ী আরিফ চাটাই ব্যবসার বান করে মাদক পাচার করে আসছে, আমরা খবর পেয়ে তাকে আটক করেছি, তার সহযোগীদের গ্রেফতার করতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে । এতে আমাদের চুনারুঘাটের কেউ জড়িত কি না তা খতিয়ে দেখা হচ্ছে। মাদকের বিরুদ্ধে আমার কোন ছাড় নেই।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com