বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে ক্রীড়া সামগ্রী ও দুস্থ নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক কোনো অনিয়ম-দুর্নীতি বরদাশত করা হবে না: এমপি ফয়সল চুনারুঘাটে মাদকবিরোধী অভিযানে এক ব্যক্তিকে ৬ মাসের কারাদণ্ড চুনারুঘাটে পাঁচ বছরেও গ্রেপ্তার হয়নি একাধিক মামলার সাজাপ্রাপ্ত আসামি মানিক বাহুবলে অবৈধ বালু উত্তোলন, যুবককে ১ লাখ টাকা জরিমানা চুনারুঘাটের গাজীগঞ্জ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন অনুষ্ঠিত চুরির অপরাধে যুবককে গণপিটুনি না দিয়ে ২০০ রাকাত নামাজের শর্তে ছেড়ে দিলেন স্থানীয়রা চুনারুঘাটে গাঁজা সেবনের দায়ে ৫ জনের কারাদণ্ড চুনারুঘাটে ১২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

মাধবপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ করলেন বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ২৯ জুলাই, ২০১৯
  • ৫০০ বার পঠিত

মাধবপুর প্রতিনিধিঃ মাধবপুরে বঙ্গমাতা ও বঙ্গবন্ধু ফুটবল টুনার্মেন্টের ফাইনাল খেলায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল রবিবার বিকেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী এ পুরস্কার বিতরন করেন। মাধবপুর স্টেডিয়ামে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুনামেন্টের ফাইনাল খেলায় খেলায় অংশ গ্রহন করে কমলানগর ও মনতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়। খেলায় ট্রাইবেকারে ৩-০ গোলে মনতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কে হারিয়ে কমলানগর সরকারি প্রাথমিক বিদ্যালয় জয় লাভ করে। অপরদিকে, বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুনামেন্টে গোয়ালনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কে ৫-০ গোলে হারিয়ে শিরোপা জয় করে গুমুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। পরে উপজেলা নিবার্হী কর্মকর্তা তাসনূভা নাশতারানের সভাপতিত্বে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী। এতে

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মজিব উদ্দিন তালুকদার ওয়াসিম, উপজেলা শিক্ষা কর্মকর্তা দ্বিজেন্দ্র চন্দ্র আচার্য্য, ক্রিড়া সংস্থার সেক্রেটারী সুকোমল রায়, থানার অফিসার ইনচাজ (ওসি) কেএম আজমিরুজ্জামান ও আওয়ামীলীগ নেতা তাজুল ইসলাম প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com