শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম:
মাধবপুরে শাহজাহানপুর উচ্চ বিদ্যালয়ে নতুন চারতলা ভবনের নির্মাণকাজ উদ্বোধন বিজিবির অভিযানে ৯ মাসে ৯৩১ কোটি টাকার চোরাচালান জব্দ হবিগঞ্জ সদর হাসপাতালে বাড়ছে শিশু রোগীর চাপ ডিসিপি হাই স্কুলে শিক্ষার মানোন্নয়নে কাজ করছেন সভাপতি নাজিম উদ্দিন শামসু হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে ২০ কেজি গাঁজা ও ০১ বোতল বিদেশী মদসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। চুনারুঘাটে সীমানার বাইরে বালু উত্তোলন, এক লাখ টাকা জরিমানা চুনারুঘাটে সাহিত্য-সংস্কৃতির দুই দিন উৎসবে আসছেন যারা, যে আয়োজন হবিগঞ্জ ৫৫ বিজিবি’র পৃথক অভিযানে প্রায় ৭ লক্ষ ২৯ হাজার টাকা মূল্যের ভারতীয় গরু ও মদ জব্দ* হবিগঞ্জের চুনারুঘাট থেকে ৪৭ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার চুনারুঘাটে ক্রিকেটার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রথম সভা অনুষ্ঠিত

প্রেস ব্রিফিং এ পুলিশ সুপার মোহাম্মদ উল্লা ॥ সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য ছেলে ধরা গুজবে আতঙ্ক ছড়াচ্ছে

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০১৯
  • ৩৮৮ বার পঠিত

হবিগঞ্জ সংবাদদাতাঃ ছেলে ধরা গুজবে কান না দিয়ে সতর্ক থাকতে সর্বস্তরের জনসাধারণদের আহবান জানিয়েছেন হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা (বিপিএম-পিপিএম)। গতকাল বুধবার বিকেল ৫টায় হবিগঞ্জ পুলিশ সুপার অফিসে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এ আহ্বান জানান। তিনি বলেন, ‘সারা দেশে একটি কূ-চক্রী মহল সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য ছেলে ধরা গুজবে আতঙ্ক ছড়াচ্ছে। এতে করে তারা আইন শৃংখলা পরিস্থিতি বিঘ্ন করে গোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টা করছে। মানুষের মাথা এবং রক্ত পদ্মা সেতুতে লাগবে বলে যে গুজব ছড়ানো হচ্ছে তা সম্পুর্ন ভুয়া’।
পুলিশ সুপার আরও বলেন, ‘ফেইসবুক, ইউটিউব ও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ধরনের অপ-প্রচার চালানো বেআইনি, এবং শাস্তিযোগ্য অপরাধ। এলাকায় কাউকে সন্দেহ হলে তাকে মার-পিট না করে পুলিশের কাছে সোপর্দ করবেন। পাশা-পাশি এমন গুজবে কর্ণপাত না করে পুলিশকে সহযোগীতা করুন।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার ফজলুর রহমান ও এসএম রাজু আহমেদ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com