বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনাম:
আশুগঞ্জে ভারতীয় শাড়িসহ চুনারুঘাটের দুই ব্যবসায়ী গ্রেপ্তার মানুষের কষ্ট দূর করতে দ্রুতই প্রকল্প গ্রহণ করা হবে-পানিসম্পদ প্রতিমন্ত্রী চুনারুঘাটে ক্রীড়া সামগ্রী ও দুস্থ নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক কোনো অনিয়ম-দুর্নীতি বরদাশত করা হবে না: এমপি ফয়সল চুনারুঘাটে মাদকবিরোধী অভিযানে এক ব্যক্তিকে ৬ মাসের কারাদণ্ড চুনারুঘাটে পাঁচ বছরেও গ্রেপ্তার হয়নি একাধিক মামলার সাজাপ্রাপ্ত আসামি মানিক বাহুবলে অবৈধ বালু উত্তোলন, যুবককে ১ লাখ টাকা জরিমানা চুনারুঘাটের গাজীগঞ্জ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন অনুষ্ঠিত চুরির অপরাধে যুবককে গণপিটুনি না দিয়ে ২০০ রাকাত নামাজের শর্তে ছেড়ে দিলেন স্থানীয়রা

বাহুবলে এক মাদ্রাসা ছাত্র নিখোঁজ ॥ এলাকায় বিরাজ করছে আতঙ্ক

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০১৯
  • ৪৬৩ বার পঠিত

বাহুবল প্রতিনিধিঃ বাহুবলে ইব্রাহিম মিয়া (১৫) নামের এক মাদ্রাসা ছাত্র গত ৫ দিন ধরে নিখোঁজ রয়েছে। এতে করে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। তার সন্ধায় চেয়ে থানায় জিডি করা হয়েছে। গত মঙ্গলবার বাহুবল মডেল থানায় নিখোঁজের মা ফাহিমা বেগম এ জিডি করেন। ইব্রাহিম উপজেলার সাতকাপন ইউনিয়নের মহিষদুলং গ্রামের আব্দুল হান্নানের পুত্র ও পুটিজুরী ইসলামিয়া আরাবিয়া মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্র। জিডি সূত্রে জানা যায়, ইব্রাহিম মিয়া গত ১৯ জুলাই শুক্রবার বিকাল ৫টায় উপজেলার ডুবাঐ বাজারে বাজার করতে গেলে আর বাড়িতে ফিরেনি। পরে নিখোঁজের পরিবারের লোকজন আশপাশের এলাকা, বাজারসহ আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজাখুজি করেও তার কোন সন্ধান না পেয়ে থানায় জিডি করেন।

নিখোঁজের মা ফাহিমা বেগম বলেন, ইব্রাহিমের পড়নে ছিল বাদামি রংয়ের পাঞ্জাবী। তার উচ্চতা অনুমান ৪ ফুট ৬ ইঞ্চি, গায়ের রং শ্যামলা ও মুখমন্ডল গোলাকার। কোন সুহৃদয়বান ব্যক্তি তার সন্ধান পেলে অনুগ্রহ পূর্বক ০১৭৪৫৯০৫০৪৪ নম্বারে যোগাযোগ করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com