রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে ডেভিল হান্ট অভিযানে শ্রমিক লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেফতার। আজমিরীগঞ্জে শিশু সামিরুন হত্যা মামলার আসামী লিটন গ্রেপ্তার বাহুবলে পিকআপের চাপায় প্রাণ গেল পথচারীর চুনারুঘাটে নিষিদ্ধ ঘোষিত সংগঠন তাঁতী লীগের ইউনিয়ন সভাপতি গ্রেফতার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জ্বালাও পোড়াও ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে হবিগঞ্জ জেলা বিএনপির মিছিল ও সমাবেশ মাধবপুরে ঘুমন্ত অবস্থায় শিল দিয়ে স্বামীর মাথা-মুখ থেঁতলে দেওয়ার অভিযোগ হুইপ জি কে গউছের উদ্যোগে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সুযোগ পেলেন হবিগঞ্জের ১২৪ শিক্ষার্থী হবিগঞ্জে পুলিশ কনস্টেবল নিয়োগ কার্যক্রম শুরু চুনারুঘাটে বনবিভাগের অভিযানে কাঠ ও পিকআপ জব্দ। চুনারুঘাট বাজারে মোবাইল কোর্ট পরিচালনা ও জরিমানা আদায়

হযরত শাহজালাল (রঃ)’র উরুস মোবারক শুরু ২৩ জুলাই

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ১৭ জুলাই, ২০১৯
  • ৫৭২ বার পঠিত

ডেস্ক রিপোর্ট: হযরত শাহজালাল (রঃ) এর ৭০০তম পবিত্র উরুস মোবারক আগামী ২৩ ও ২৪ জুলাই মঙ্গল ও বুধবার সিলেট শাহজালাল দরগাহে অনুষ্ঠিত হবে। চিরাচরিত প্রথানুযায়ী আগামী ১৯, ২০ জিলক্বদ ১৪৪০ হিজরী, ৮ ও ৯ শ্রাবন ১৪২৬ বাংলা মোতাবেক মহান ওলিকুল শিরোমণি হযরত শাহজালাল (রঃ) উরুস মোবারক উদযাপিত হবে।

এ উপলক্ষে ৮ শ্রাবন ২৩ জুলাই দিবগত রাত ৩টা ১৫ মিনিটে পবিত্র উরুস মোবারকের শেষ মোনাজাত শুরু হবে।

দরগাহে হযরত শাহজালালের খাদিম সামুন মাহমুদ খান বলেন, পবিত্র উরুস মোবারক শুরুর আগেই সকল আয়োজন সম্পন্ন করা হয়েছে। দেশ-বিদেশের ভক্ত-আশেকানদের সেবায় দরগাহ কর্তৃপক্ষ নিজস্ব স্বেচ্ছাসেবক বাহিনীও প্রস্তুত করে রেখেছেন।

সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি’র) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) জেদান আল মুসা বলেন, উরুসে সকল ভক্ত আশেকানবৃন্দ যাতে নির্বিঘ্নে অংশ গ্রহণ করতে পারেন সেদিকে দৃষ্টি রাখা হয়েছে। উরুসে সিলেট মেট্রোপলিটন পুলিশ কঠোর নিরাপত্তা বেষ্টনী গড়ে তুলতে সব আয়োজন সম্পন্ন করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com