মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
শিরোনাম:
কুলাউড়ায় উপজেলা পর্যায়ে কলেজ স্তরের শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হলেন লংলা কলেজের সহকারী অধ্যাপক মাজহারুল ইসলাম শায়েস্তাগঞ্জে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবকের মৃত্যু হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন চুনারুঘাটে দেড় কেজি গাঁজাসহ আটক, পুলিশ আসার আগেই পালালেন যুবক চুনারুঘাটে কার্যক্রম নিষিদ্ধ কৃষক লীগের সাধারণ সম্পাদক শেখ জামাল গ্রেফতার চুনারুঘাটে চা-শ্রমিকদের রেইনকোট বিতরণ করলেন সংসদ সদস্য এসএম ফয়সল এসআরবি-৯ এর অভিযানে হবিগঞ্জের নবীগঞ্জ থেকে ১৩ কেজি গাঁজাসহ চুনারুঘাটের ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে নবীগঞ্জে। এসআরবি-৯ এর অভিযানে হবিগঞ্জের চুনারুঘাট থেকে ১২ কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ২০ কেজি গাঁজা সহ চুনারুঘাট চান্দপুর চা বাগানের দুই মাদক কারবারি আটক আমু চা বাগান সরকারি বিদ্যালয়ের সামনে সড়ক দুর্ঘটনায় প্রথম শ্রেণির ছাত্রী আহত

ধর্ষণের বিরুদ্ধে কঠোর আইন প্রণয়নের আহ্বান প্রধানমন্ত্রীর

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ১৩ জুলাই, ২০১৯
  • ৪৩৫ বার পঠিত

অনলাইন ডেস্কঃ প্রধানমন্ত্রী এবং সংসদ নেতা শেখ হাসিনা ধর্ষণের বিরুদ্ধে কঠোর আইন প্রণয়ন করে অপরাধীদের কঠোর শাস্তি প্রদানের ওপর গুরুত্বারোপ করে বলেছেন, এ ধরনের জঘন্য কার্যকলাপ কখনও মেনে নেয়া যায় না। এ ব্যাপারে তাঁর সরকার যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে বলেও প্রধানমন্ত্রী কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন।
প্রধানমন্ত্রী এবং সংসদ নেতা শেখ হাসিনা বৃহস্পতিবার সন্ধ্যায় একাদশ জাতীয় সংসদের তৃতীয় (বাজেট) অধিবেশনের সমাপনী ভাষণে একথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের আইন আরো কঠোর করা দরকার, আরো কঠোরভাবে তাদের (এসব অপরাধীদের) শাস্তি দেয়া দরকার। কারণ এই ধরনের জঘন্য কার্যকলাপ কখনও মেনে নেয়া যায় না।’

প্রধানমন্ত্রী বলেন, আমাদের কিছু সামাজিক অপরাধ প্রবণতা বেড়ে গেছে। শিশুদের ওপর পাশবিক অত্যাচার অথবা মানুষ খুন করা, ছোট শিশুদের খুন করা- যখন ঘটনা ঘটে এবং এরপর পত্রিকায় সংবাদ হয় (অবাধ তথ্য প্রবাহের এই যুগে) তারপরে যেন এর হারটা বেড়ে যায়। তিনি ইলেকট্রনিক মিডিয়া বা চ্যানেলগুলোর উদ্দেশে ধর্ষকদের চেহারাটা বার বার তুলে ধরার আহবান জানান। যাতে তাদের যেন লজ্জা হয়।
এসব সামাজিক অপরাধের বিরুদ্ধে পুরুষদেরকেও নারীদের পাশাপাশি প্রতিবাদ-প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান শেখ হাসিনা। তিনি বলেন, ‘আমরা শুধু মেয়েরাই এর প্রতিবাদ করবো কেন? এখানে পুরুষ সম্প্রদায়ের জন্য লজ্জার বিষয় যে তারা এই অপরাধটা করে যাচ্ছে। সেজন্য আমাদের পুরুষ সম্প্রদায়কেও আরো সোচ্চার হতে হবে বলে আমি মনে করি।’-বাসস

সুত্রঃ ইত্তেফাক

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com