বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটের হাজী আলিম উল্লাহ সিনিয়র আলিম মাদ্রাসায় এডহক কমিটি সভাপতি হলেন সাজিদ কুলাউড়ায় উপজেলা পর্যায়ে কলেজ স্তরের শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হলেন লংলা কলেজের সহকারী অধ্যাপক মাজহারুল ইসলাম শায়েস্তাগঞ্জে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবকের মৃত্যু হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন চুনারুঘাটে দেড় কেজি গাঁজাসহ আটক, পুলিশ আসার আগেই পালালেন যুবক চুনারুঘাটে কার্যক্রম নিষিদ্ধ কৃষক লীগের সাধারণ সম্পাদক শেখ জামাল গ্রেফতার চুনারুঘাটে চা-শ্রমিকদের রেইনকোট বিতরণ করলেন সংসদ সদস্য এসএম ফয়সল এসআরবি-৯ এর অভিযানে হবিগঞ্জের নবীগঞ্জ থেকে ১৩ কেজি গাঁজাসহ চুনারুঘাটের ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে নবীগঞ্জে। এসআরবি-৯ এর অভিযানে হবিগঞ্জের চুনারুঘাট থেকে ১২ কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ২০ কেজি গাঁজা সহ চুনারুঘাট চান্দপুর চা বাগানের দুই মাদক কারবারি আটক

চুনারুঘাটে চা শ্রমিক হত্যার বিচার দাবীতে কর্মবিরতি

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ জুলাই, ২০১৯
  • ৪২৫ বার পঠিত

চুনারুঘাট প্রতিনিধি॥চুনারুঘাট উপজেলার গিলানী চা বাগানের নৈশপ্রহরী অমর তাঁতী হত্যার বিচার দাবীতে তিন ঘন্টা কর্মবিরতী করেছে চা শ্রমিকরা। সোমবার সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত উপজেলার তিনটি চা-বাগানের শত শত শ্রমিক বিক্ষোভ সমাবেশের মাধ্যমে কর্মবিরতী পালন করে। বাগানগুলো হল- গিলানী চা বাগান, রঘুনন্দন চা বাগান ও দেউন্দি চা বাগান। গিলানী চা বাগানের সভাপতি অমল ভৌমিকের সভাপতিত্বে ও দেউন্দি চা বাগানের সভাপতি প্রবীর বুনার্জীর পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন- দেউন্দি চা-বাগানের ব্যবস্থাপক রিয়াজ উদ্দিন, অমৃত তাতী, নৃপেন বুনাজি ও আপন বাকতি প্রমুখ। বক্তরা-তাদের সহকর্মী চা শ্রমিক অমর তাঁতী হত্যাকারীদের গ্রেফতার করে ফাঁসির দাবী জানান। অন্যতায় বাগানে আরো বৃহৎ কর্মসুচি পালন করা হবে বলে জানান শ্রমিক নেতারা। এর আগে ২০ জুন রাতে গিলানী চা বাগানের নৈশপ্রহরী অমর তাতীকে মাথায় আঘাত করে হত্যা করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com