সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
চুনারুঘাট পৌর শহরে মাদক, বখাটেপনা ও চুরি প্রতিরোধে মতবিনিময় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের চুনারুঘাট পৌর ও উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত চুনারুঘাটে জমিজমার বিরোধে যুবককে কুপিয়ে হত্যা হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত গ্রেফতারি পরোয়ানা তামিলে সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ চুনারুঘাট থানার এএসআই শরিফ হোসেন পরিচ্ছন্ন রাজনীতির প্রতীক এমপি ফয়সলকে মন্ত্রী হিসেবে দেখতে চান এলাকাবাসী জালালাবাদ অ্যাসোসিয়েশনের দপ্তর সম্পাদক পদে টানা তৃতীয়বার নির্বাচিত শফিকুল ইসলাম সজল চুনারুঘাটে খোয়াই নদীতে অবৈধ বালু উত্তোলন, হুমকিতে অর্ধশত গ্রাম কাফনের কাপড় পাঠিয়ে বিএনপি নেতাকে হত্যার হুমকি, থানায় জিডি সংবেদনশীল মানুষ হতে হলে বই পড়তে হবে: যুগ্ম সচিব মোস্তফা মোরশেদ

নবীগঞ্জে নিখোঁজের ৪দিন পর বিবিয়ানা নদী থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ জুলাই, ২০১৯
  • ৪৫৪ বার পঠিত

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের মোস্তফাপুর গ্রামের নিকটে বিবিয়ানা নদী থেকে নিখোঁজের ৪দিন পর আমজদ উল্লা (৬০) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত আমজদ উল্লার বাড়ি উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের মোস্তফাপুর গ্রামে। সোমবার বেলা সাড়ে ১১ টার সময় লাশটি উদ্ধার করা হয়। নিহতের ছোট ভাই আকবর হোসেন জানান, গত শুক্রবার ফজরের নামাজ পড়ে ভোরে তার ভাই আমজদ উল্লা গরুর ঘাস আনতে বাড়ি থেকে বেরিয়ে যান। এর পর থেকে তিনি নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজি করেও কোথাও তার কোন সন্ধান পাওয়া যায়নি। তিনি জানান, গতকাল সোমবার বেলা সাড়ে ১১টার সময় গ্রামের সামনে বিবিয়ানা নদীতে লাশটি ভেসে উঠে। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে পুলিশকে খবর দেই। খবর পেয়ে ইনাতগঞ্জ ফাঁড়ির এসআই এমরান হোসেন একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে নদী থেতে ভাসমান লাশটি উদ্ধার করেন। তবে তাদের পরিবারের পক্ষ থেকে কারো বিরুদ্ধে কোন অভিযোগ নেই বলে তিনি পুলিশকে জানান।

স্থানীয় ওয়ার্ড মেম্বার সাপু আলম জানান, গত শুক্রবার থেকে আমজদ উল্লা নিখোঁজ ছিলেন। কোথায়ও তার সন্ধান না পেয়ে তিনি নিজে বাদী হয়ে নবীগঞ্জ থানায় সাধারণ ডায়েরী করেন। নিহতের পরিবারের পক্ষে কারো বিরুদ্ধে অভিযোগ না থাকায় বিকেল ৩টায় নামাজে জানাযা শেষে তাকে গ্রাম্য কবর স্থানে দফন করা হয়েছে।

ইনাতগঞ্জ ফাঁড়ির এসআই এমরান হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করি। নিহতের পরিবারের পক্ষে কোন অভিযোগ না থাকায় তার ভাই আকবর হোসেনের জিম্মায় লাশ দেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com