বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা হবিগঞ্জ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন চুনারুঘাটের উন্নয়ন নিয়ে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন এমপি ফয়সল ঢাকার হামলা মামলার জেরে বৃদ্ধাকে প্রাণনাশের হুমকির অভিযোগ, মাধবপুর থানায় জিডি চুনারুঘাটে বাড়ির সীমানা প্রাচীর নিয়ে বিরোধ নিয়ে পুলিশ সদস্য ও তার পরিবারের হামলায় আহত ৪ জন চুনারুঘাটে কোয়াবের ৬৪ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন বহুল সমালোচিত শিক্ষা অফিসার নাজনীন সুলতানা কে রবিবারের মধ্যে কুলাউড়ায় যোগদানের নির্দেশ বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চুনারুঘাটের নাসির আহমেদ সাজু চুনারুঘাট পৌরসভার উন্নয়ন কাজ পরিদর্শন করলেন এডিবি ও এএফডি প্রতিনিধি সিনথিয়া মিলা সহ এলজিইডি কর্মকর্তারা আব্দুল মুমিন সাদ্দাম বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় চুনারুঘাটে মিষ্টিমুখ

মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী দিবস পালিত

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৭ জুন, ২০১৯
  • ৫৩৮ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি ‘সুস্বাস্থ্যই সুবিচার, মাদক মুক্তির অঙ্গীকার’ প্রতিপাদ্য নিয়ে হবিগঞ্জে মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস পালন করা হয়েছে। গতকাল বুধবার বেলা ১১ টায় জেলা প্রশাসন ও মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে নিমতলা থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা পরিষদ অডিটরিয়ামে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মর্জিনা আক্তার এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ফজলুল জাহিদ পাভেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তারেক মোঃ জাকারিয়া, জেলা শিক্ষা বিষয়ক কর্মকর্তা ইসরাত জাহান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারী পরিচালক শেখ মোহাম্মদ খালেদুল করিম। উক্ত অনুষ্ঠানে আলোচনা সভা শেষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহনকারী বিজয়ী শিশুদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com