শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একই পরিবারের স্বামী-স্ত্রী সহ ৫ জন কে কুপিয়ে আহত চুনারুঘাটে ৫০ কেজি গাঁজা সহ তিন মাদক ব্যবসায়ী  গ্রেপ্তার  মাধবপুরে কৃষকের জমি দখলের অভিযোগ চা বাগান কর্তৃপক্ষের বিরুদ্ধে চুনারুঘাটে রাতে উড়ছে জাতীয় পতাকা, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবহেলার অভিযোগ চুনারুঘাট পৌর শহরে মাদক, বখাটেপনা ও চুরি প্রতিরোধে মতবিনিময় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের চুনারুঘাট পৌর ও উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত চুনারুঘাটে জমিজমার বিরোধে যুবককে কুপিয়ে হত্যা হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত গ্রেফতারি পরোয়ানা তামিলে সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ চুনারুঘাট থানার এএসআই শরিফ হোসেন পরিচ্ছন্ন রাজনীতির প্রতীক এমপি ফয়সলকে মন্ত্রী হিসেবে দেখতে চান এলাকাবাসী

মাধবপুরে নবম শ্রেনীর ছাত্রীকে ধর্ষনের ঘটনায় প্রধান আসামী সাভার থেকে গ্রেফতার

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ২৪ জুন, ২০১৯
  • ৫১৬ বার পঠিত

মাধবপুর প্রতিনিধিঃ মাধবপুরে স্কুল ছাত্রীকে ধর্ষনের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামী শাহেদ আলী (৪০) কে গ্রেফতার করেছে পুলিশ।  গতকাল রোববার ভোরে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঢাকার সাভার এলাকা থেকে তাকে গ্রেফতার করে। সে উপজেলার ধর্মঘর ইউনিয়নের দূর্গাপুর গ্রামের ওয়াহেদ আলীর পুত্র। কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মুর্শেদ আলম জানান, গত ১৮ জুন দিবাগত রাতে উপজেলার দূর্গাপুর গ্রামে জনৈক ৯ম শ্রেণীর এক স্কুল ছাত্রীকে তাদের ঘরে প্রবেশ করে অস্ত্রের ভয় দেখিয়ে ধর্ষণ করে শাহেদ আলীসহ তার সহযোগীরা। পরে তাকে ঘটনাটি কাউকে না বলার জন্য হুমকি দিয়ে চলে যায় লম্পটরা। এক পর্যায়ে এ ঘটনাটি জানতে পেরে বৃহস্পতিবার ওই ছাত্রীর পিতা বাদী হয়ে মাধবপুর থানায় শাহেদ আলীকে প্রধান আসামী করে একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মুর্দেশ আলম আরো জানান, এ ঘটনায় শাহেদ আলীর সহযোগী মোস্তফা মিয়া (৩৫) কে গ্রেফতার করে কারাগারে প্রেরণ করা হয়েছে। অন্যান্যদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে। এছাড়াও ভিকটিমের ডাক্তারি পরীক্ষা ও ২২ ধারা জবানবন্দি সম্পূর্ণ করা হয়েছে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com