সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম:
মাধবপুরে অভিনব কৌশলে গাঁজা পাচারকালে দুই কারবারি আটক ২০ কেজি গাঁজাসহ আশুগঞ্জে গ্রেপ্তার ৩ চুনারুঘাটে মাদক সেবনের দায়ে মোবাইল কোর্টে এক ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা মাদক-অপরাধ দমনে চুনারুঘাটে পুলিশের নজরদারি বাড়ছে জন্ম ও মৃত্যু নিবন্ধনে সিলেট বিভাগে শ্রেষ্ঠত্ব অর্জন ইউএনও মেহেদী হাসানের ‘অবিচল বিশ্বাসের ৫০ বছর’ উদযাপনে হবিগঞ্জে র‍্যালি ও গ্রাহক সম্মেলন চুনারুঘাট থানায় ১২ দিনে প্রত্যাহার ৪ পুলিশ সদস্য আজমিরীগঞ্জের শিবপাশায় পুত্রের হাতে পিতা খুন আমি পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই-এএসআই ইলিয়াছ চুনারুঘাটে এলপিজি ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা।

আজ সংসদের বাজেট অধিবেশন শুরু ,পেশ বৃহস্পতিবার

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ জুন, ২০১৯
  • ৫০১ বার পঠিত

ডেস্ক নিউজঃ চলতি একাদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু হচ্ছে আজ মঙ্গলবার। বিকাল পাঁচটায় এই অধিবেশন শুরু হবে। এটা মূলত বর্তমান সংসদ ও এই সরকারের প্রথম বাজেট অধিবেশন।

আগামী বৃহস্পতিবার সংসদে ২০১৯-২০ অর্থবছরের বাজেট প্রস্তাব পেশ করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। অর্থমন্ত্রী হিসেবে এটা হবে তার প্রথম বাজেট।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, ৩০ জুন বাজেট পাস হবে। এর আগে প্রস্তাবিত বাজেটের ওপর দীর্ঘ আলোচনা করবেন সংসদ সদস্যরা। আগামী ১ জুলাই থেকে নতুন অর্থবছর কার্যকর হবে। বাজেট অধিবেশন কতদিন চলবে তা নির্ধারিত হবে কার্য-উপদেষ্টা কমিটির বৈঠকে।

আজ অধিবেশন শুরুর আগে বিকাল চারটায় সংসদ ভবনে কার্যউপদেষ্টা কমিটির বৈঠক বসবে। কমিটির সভাপতি ও সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠেয় বৈঠকে কমিটির সদস্য ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অন্য সদস্যরা অংশ নেবেন। এ ছাড়া বৃহস্পতিবার বাজেট পেশের আগে ওইদিন সংসদ ভবনে অনুষ্ঠেয় মন্ত্রিসভার বৈঠকে তা অনুমোদন দেওয়া হবে।

বাজেট অধিবেশন উপলক্ষে সংসদ সচিবালয় নানা প্রস্তুতি নিয়েছে। বাজেট পেশের দিন রাষ্ট্রপতি, প্রধান বিচারপতিসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা সংসদ ভবনে উপস্থিত থাকবেন। এই বিষয়টি বিবেচনায় নিয়ে বিশেষ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া বাজেট সম্পর্কে বিস্তারিত জানতে সংসদ সদস্যদের সুবিধার্থে সংসদ ভবনে হেল্প ডেস্ক খোলা হয়েছে।
সৌজন্যেঃ ইত্তেফাক

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com