সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে বনবিভাগের অভিযানে কাঠ ও পিকআপ জব্দ। চুনারুঘাট বাজারে মোবাইল কোর্ট পরিচালনা ও জরিমানা আদায় পালিয়ে বেড়াতে হয়, এমন কাজ আমরা করব না-হুইপ জিকে গউছ চুনারুঘাটে আব্দুর রউফ মেধা অন্বেষণ শিক্ষা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবিগঞ্জে সমন্বয়ক মাহদীর বাসায় পেট্রোলবোমা হামলার অভিযোগ হবিগঞ্জ জেলা জামায়াতের পুনরায় আমীর নির্বাচিত হলেন কাজী মাওলানা মুখলিছুর রহমান চুনারুঘাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঝালমুড়ি বিক্রেতা হৃদয়ের মর্মান্তিক মৃত্যু চুনারুঘাটে  ৩৩.৫ কেজি গাঁজাসহ মাদক কারবারী আটক সারজিস আলমকে ‘ভণ্ড প্রতারক’ আখ্যা দিয়ে এনসিপি ছাড়লেন চুনারুঘাটের ফজলুল করিম চুনারুঘাটের তাসনিম পেলেন ৫৮ লাখ টাকার শিক্ষাবৃত্তি, উচ্চশিক্ষার সুযোগ এশিয়ান ইউনিভার্সিটিতে

মাধবপুরে এসপি মোহাম্মদ উল্ল্যার ব্যক্তিগত উদ্যোগে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ১ জুন, ২০১৯
  • ৫৭৫ বার পঠিত

নুর উদ্দিন সুমন ॥ হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা বিপিএম-পিপিম এর সার্বিক অর্থায়নে মাধবপুর বেদে সম্প্রদায়ের লোকজনের মাঝে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ৩১ মে শুক্রবার বিকালে মাধবপুর থানায় পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা তাদের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার হেডকোয়ার্টারস এস এম রাজু আহমেদ, মাধবপুর সার্কেলের সহকারি পুলিশ সুপার মোঃ নাজিম উদ্দিন, মাধবপুর থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী, ওসি তদন্ত কামরুজ্জামান, ওসি টিআই মিজানুর রহমান। এ সময় পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা বলেন, পবিত্র মাহে রমজান থেকে আমাদের শিক্ষা নিতে হবে। তিনি সমাজের বিত্তবানদের হতদরিদ্র পাশে দাড়ানোর অনুরোধ জানান। পুলিশ সুপার বলেন, সু-শিক্ষায় শিক্ষিত হয়ে বেদে পল্লীর সন্তানরাই একদিন সমাজের দায়িত্ব পালন করতে পারে। এ জন্য আমার পক্ষ আপনাদের সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে। তিনি বলেন, কঠিন সময় পাড় করেই মানুষ সাফল্যে সিড়িতে পা রাখে। তাই সবাইকে স্বপ্ন দেখতে হবে আর নবী করিম (সাঃ) এর জীবনী অনুসরণ করে এগিয়ে যেতে হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com