শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঝালমুড়ি বিক্রেতা হৃদয়ের মর্মান্তিক মৃত্যু চুনারুঘাটে  ৩৩.৫ কেজি গাঁজাসহ মাদক কারবারী আটক সারজিস আলমকে ‘ভণ্ড প্রতারক’ আখ্যা দিয়ে এনসিপি ছাড়লেন চুনারুঘাটের ফজলুল করিম চুনারুঘাটের তাসনিম পেলেন ৫৮ লাখ টাকার শিক্ষাবৃত্তি, উচ্চশিক্ষার সুযোগ এশিয়ান ইউনিভার্সিটিতে মাধবপুরে শিশুদের সঙ্গে মেঝেতে বসে পাঠদান করলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ নিখোঁজের সাড়ে ৩ বছর পর সেফটিক ট্যাংকে পওয়া গেল মহব্বত আলীর ক/ঙ্কা/ল। স্বামী স্ত্রীসহ আটক ৪ চুনারুঘাটে প্রধান শিক্ষক আইয়ূব আলীকে অবসর জনিত বিদায় সংবর্ধনা হবিগঞ্জ ৫৫ বিজিবি’র গত ২৪ ঘণ্টায় পৃথক তিনটি অভিযানে দেড় লক্ষাধিক টাকা মূল্যের ভারতীয় গাঁজা, মদ, বিয়ার এবং বাংলাদেশি মশার কয়েল জব্দ,,, বাহুবলের মিরপুর সিটকো সিএনজি পাম্প কর্তৃপক্ষের হামলায় মৃত্যু পথযাত্রী চুনারুঘাটের নোহা গাড়ি চালক আব্দুল আজিজ। কাদাপানিতে বন্দিজীবন, চুনারুঘাটে চার গ্রামের মানুষের দুর্ভোগ দেখার কেউ নেই!

চুনারুঘাটে ডাকাতির প্রস্তুতিকালে ৪ ডাকাত আটক

Reporter Name
  • আপডেট টাইম : শুক্রবার, ৩১ মে, ২০১৯
  • ৬২৯ বার পঠিত

নাজিম উদ্দিন সুহাগ ।। হবিগঞ্জের চুনারুঘাটে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আন্তঃ জেলা ডাকাত দলের ৪ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে চুনারুঘাট থানার ওসি কেএম আজমিরুজ্জামানের নেতৃত্বে এসআই মহিন উদ্দিনসহ একদল পুলিশ উপজেলার আকিব ব্রিক ফিল্ড

ডাকাতির প্রস্তুতিকালে তাদের গ্রেফতার করা হয়। আটককৃতরা হল কুখ্যাত ডাকাত বহু অপকর্মের হুতা গোবরখলা গ্রামের মৃত সিরাজ মিয়ার ছেলে সফিকুর রহমান(৩৮), উসমান পুর গ্রামের রফিক মিয়ার ছেলে আব্দুল জলিল ( ৩৬), জারুলিয়ার গ্রামের মৃত ছাবের মিয়ার ছেলে কাজল মিয়া(৩৮), গোবরখলা গ্রামের সুরুজ মিয়ার ছেলে লোকমান(৩৭)। আটককৃতদের জেলহাজতে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, উপজেলার আসামপাড়া  আকিব ব্রিক ফিল্ড মুখোশধারী১০/১২জনের একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ গভীর রাতে  তাদের আটক করা হয় বাকিরা পালিয়ে যায়। এ সময় তাদের তল্লাশি করে দেশীয় অস্ত্র রামদা, কিরিজ চুরা উদ্ধার করা হয়। চুনারুঘাট থানার ওসি কেএম আজমিরুজ্জমান জানান, ঈদ মওসুমে চুনারুঘাটকে অশান্ত করার চেষ্টা একরছে একটি চক্র। মানুষের এবার ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকারের পাশাপাশি পুলিশও ব্যবস্থা নিয়েছে। এবারের ঈদযাত্রা হবে যানজটমুক্ত ও ভোগান্তিহীন। যেকোনো ধরনের ছিনতাই ও চাঁদাবাজি রুখতে আমরা জিরো টলারেন্সে নিয়েছি, অভিযোগ পেলে এতে যে কোন ব্যক্তি জড়িত থাকলেও ব্যবস্থা নেওয়া হবে। অনুসন্ধানে জানাগেছে পুলিশের সন্দেহের তীর পুর্বাঞ্চলের এক ইউপি সদস্যের দিকে, তারা তার চলাফেরার গতিবিধি এবং তার কার্যক্রম জানতে অনুসন্ধানে মাঠে নেমেছেন। সংশ্লিষ্টতা পেলেই তাকে আইনের আওতায় আনা হবে। পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com