বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটের হাজী আলিম উল্লাহ সিনিয়র আলিম মাদ্রাসায় এডহক কমিটি সভাপতি হলেন সাজিদ কুলাউড়ায় উপজেলা পর্যায়ে কলেজ স্তরের শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হলেন লংলা কলেজের সহকারী অধ্যাপক মাজহারুল ইসলাম শায়েস্তাগঞ্জে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবকের মৃত্যু হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন চুনারুঘাটে দেড় কেজি গাঁজাসহ আটক, পুলিশ আসার আগেই পালালেন যুবক চুনারুঘাটে কার্যক্রম নিষিদ্ধ কৃষক লীগের সাধারণ সম্পাদক শেখ জামাল গ্রেফতার চুনারুঘাটে চা-শ্রমিকদের রেইনকোট বিতরণ করলেন সংসদ সদস্য এসএম ফয়সল এসআরবি-৯ এর অভিযানে হবিগঞ্জের নবীগঞ্জ থেকে ১৩ কেজি গাঁজাসহ চুনারুঘাটের ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে নবীগঞ্জে। এসআরবি-৯ এর অভিযানে হবিগঞ্জের চুনারুঘাট থেকে ১২ কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ২০ কেজি গাঁজা সহ চুনারুঘাট চান্দপুর চা বাগানের দুই মাদক কারবারি আটক

রাজনীতিতে গুনগত পরিবর্তন চাই : জিএম কাদের

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ২৭ মে, ২০১৯
  • ৫৪৯ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক।। জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, রাজনীতিতে গুনগত পরিবর্তন প্রয়োজন। জাতীয় পার্টি সে লক্ষেই কাজ করে যাচ্ছে। তিনি বলেন, রাজনীতি আজ ব্যবসায়ীদের কাছে জিম্মি হয়ে পড়েছে। ব্যবসায়ীরা রাজনীতি অর্থলগ্নি করে কড়াই-গন্ডায় তার ফায়দা তুলে নিচ্ছেন। সাধারণ মানুষ এ ধরণের রাজনীতি থেকে মুক্তি চায়। জাতীয় পার্টি আগামীতে রাজনীতিতে গুনগত পরিবর্তণ আনবে ইনশাল্লাহ।
সোসবার বিকালে রাজধানীর কাকরাইলস্থ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে জাতীয় পার্টি আয়োজিত ইফতার মাহফিল পূর্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙ্গাসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জিএম কাদের উপস্থিত নেতাকর্মীদের ঈদের আগাম শুভেচ্ছা জানিয়ে বলেন, আগামীতে জাতীয় পার্টি একক নেতৃত্ব দেবে না। সকলের মতামত নিয়ে পার্টি চলবে, সকল সিদ্ধান্ত ও কর্মসূচি ঠিক করা হবে সকলের সমন্বয়ে। সফলতা-ব্যর্থতা সকলের।
তিনি বলেন, ব্যক্তি স্বার্থ উৎসর্গ করে যারা দেশ ও মানুষের ভাগ্য উন্নয়নের রাজনীতি করেছে সেই তরুনদেরই জাতীয় পার্টির নীতি নির্ধারনী পর্যায়ের নেতৃত্বে নিয়ে আসা হবে।
বিগত দিনে যারা ব্যক্তি স্বার্থকে গুরুত্ব না দিয়ে জাতীয় পার্টির রাজনীতির মাঠে ছিলো, যারা ক্রিম খেতে রাজনীতিতে আসেনি ভবিষ্যতে তাদেরই মূল্যায়ন করা হবে জাতীয় পার্টির রাজনীতিতে। ব্যক্তি স্বার্থ উৎসর্গ করে যারা দেশ ও মানুষের ভাগ্য উন্নয়নের রাজনীতি করেছে সেই তরুনদের জাতীয় পার্টির নীতি নির্ধারনী পর্যায়ের নেতৃত্বে নিয়ে আসা হবে। টাকা বা অস্ত্র নয়, আমরা মানুষের ভালোবাসার শক্তি দিয়ে জাতীয় পার্টিকে এগিয়ে নিয়ে যাবো।
৫২ নং ওয়ার্ড জাপার কমিটি ঘোষণা: শেখ মাইনুদ্দিন বাবুকে সভাপতি এবং বাবুল হোসেন মিন্টুকে সাধারণ সম্পাদক হরে ৫২ ওয়ার্ডের ৫১ সদস্য কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার সকালে মুরাদপুর হাইস্কুল মাঠে অনুষ্ঠিত সম্মেলনে ঢাকা মহানগর জাপার সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলা এমপি এ কমিটি ঘোষণা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com