বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
শিরোনাম:
আমু চা বাগান সরকারি বিদ্যালয়ের সামনে সড়ক দুর্ঘটনায় প্রথম শ্রেণির ছাত্রী আহত চেকপোস্ট পরিচালনাকালে ৮৫ কেজি গাঁজা একটি নীল-হলুদ রংয়ের কার্গো ট্রাক আটক করেছে র‍্যাব । জাপানে এলএনজি ও প্রিপেইড মিটার নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক জাপান সরকারের সঙ্গে বাংলাদেশি প্রতিনিধির ফলপ্রসূ আলোচনা পিকআপ গাড়িতে মাদক বহন, ৫২ কেজি গাঁজাসহ মাধবপুরের কমলাপুর গ্রামের ১ মাদক কারবারী গ্রেফতার হাজী ইয়াছিন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সাবেক ইউপি চেয়ারম্যান মুসলিম উদ্দিনের মৃত্যু বার্ষিকী পালন মাধবপুরে ত্রিমুখী সংঘর্ষে ২জন আহত। আজ সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুসলিম উদ্দিনের ২০তম মৃত্যু বার্ষিকী চুনারুঘাটেে মাদক বিরোধী র‍্যালি চুনারুঘাটে হুইলচেয়ারেই কাটে শিক্ষকের জীবন: বর্ষায় কাদা-পানি আর ভাঙা ব্রিজ পেরিয়ে বিদ্যালয়ে যাওয়ার বুকভাঙা সংগ্রাম চুনারুঘাটে এক অসহায় বৃদ্ধা নারীর ৭৪ শতক জমি দখলের পায়তারা করছে ভূমিকেখো চক্র

সৌদিতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ১১ বাংলাদেশি নিহত

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ৫ মে, ২০১৯
  • ৫৭৮ বার পঠিত

মোঃ মিজানুর রহমান, সৌদিআরব থেকেঃ সৌদি আরবের সাগরা এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ১১ বাংলাদেশি নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরো চারজন। গতকাল সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। দেশটির রাজধানী রিয়াদ থেকে ১০০ কিলোমিটার দূরের শহর সাগরায় যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। সাগরা প্রবেশপথে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি দুর্ঘটনাকবলিত হয়। গাড়িতে চালকসহ মোট ১৭ জন ছিলেন বলে জানা গেছে। ১১ জন নিহত হওয়ার খবর নিশ্চিত হওয়া গেছে সাগরা জেনারেল হাসপাতাল সূত্রে। দুর্ঘটনায় আহত নাজমুল নামের এক বাংলাদেশি জানান, আমরা দু’জন সুস্থ আছি। তিনজনের অবস্থা একটু খারাপ। ১০ থেকে ১১ জন মারা গেছে।তিনি আরও বলেন, মাইক্রোবাসে ১৭ জন ছিলেন। ঘটনার আগের দিন রাতে দাম্মাম থেকে মদিনার দিকে যাচ্ছিলেন তারা। পরদিন সকাল সাড়ে ৭টায় হঠাৎ গাড়ির চাকা বার্স্ট হয়। গাড়িটা ডিগবাজি খেয়ে পড়ে যায়। এতেই হতাহতের ঘটনা ঘটে। তারা সবাই আল ফারুক ক্যাটারিং এ কাজ করেন বলে জানান নাজমুল।এদিকে এই দুর্ঘটনা প্রসঙ্গে রিয়াদের বাংলাদেশ দূতাবাসে ফোন দিয়েও বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com