মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটের হাজী আলিম উল্লাহ সিনিয়র আলিম মাদ্রাসায় এডহক কমিটি সভাপতি হলেন সাজিদ কুলাউড়ায় উপজেলা পর্যায়ে কলেজ স্তরের শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হলেন লংলা কলেজের সহকারী অধ্যাপক মাজহারুল ইসলাম শায়েস্তাগঞ্জে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবকের মৃত্যু হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন চুনারুঘাটে দেড় কেজি গাঁজাসহ আটক, পুলিশ আসার আগেই পালালেন যুবক চুনারুঘাটে কার্যক্রম নিষিদ্ধ কৃষক লীগের সাধারণ সম্পাদক শেখ জামাল গ্রেফতার চুনারুঘাটে চা-শ্রমিকদের রেইনকোট বিতরণ করলেন সংসদ সদস্য এসএম ফয়সল এসআরবি-৯ এর অভিযানে হবিগঞ্জের নবীগঞ্জ থেকে ১৩ কেজি গাঁজাসহ চুনারুঘাটের ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে নবীগঞ্জে। এসআরবি-৯ এর অভিযানে হবিগঞ্জের চুনারুঘাট থেকে ১২ কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ২০ কেজি গাঁজা সহ চুনারুঘাট চান্দপুর চা বাগানের দুই মাদক কারবারি আটক

সিলেটের যাত্রীদের বেশকিছু দাবি মেনে নিল বিমান

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ২৮ এপ্রিল, ২০১৯
  • ৪৮২ বার পঠিত

ডেস্ক রিপোর্টঃ সিলেট অঞ্চলের যাত্রীদের জন্য বেশকিছু দাবির প্রতি ইতিবাচক মনোভাব দেখিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। কয়েকটি দাবি তারা মেনে নিয়েছে, আরও কিছু দাবি পর্যায়ক্রমে বাস্তবায়নের আশ্বাস দেয়া হয়েছে।

অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব) সিলেট জোনের নেতৃবৃন্দের সাথে এক বৈঠকে বিমান কর্তৃপক্ষ এসব দাবি মেনে নেয়ার কথা বলে। বৈঠকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জি.এম. মো. সালাউদ্দিন ও ডি.এম.এস এয়ার কমোডর মাহবুব জাহান খাঁন উপস্থিত ছিলেন।

এছাড়া বাংলাদেশ এয়ারলাইন্স সিলেট অফিসের ব্যবস্থাপক হেলাল উদ্দিন, সহকারী ব্যবস্থাপক মো. শাহনেওয়াজ, আটাব সিলেট জোনের সভাপতি আব্দুল জব্বার জলিল, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান খাঁন রেজওয়ান, যুগ্ম সম্পাদক মাহমুদ আহমদ চৌধুরী, কার্যকরী সদস্য জুনায়েদ আলী, দেওয়ান রুশ চৌধুরী, গিয়াস উদ্দিন আমজাদও ছিলেন বৈঠকে। নগরীর একটি হোটেলের সম্মেলন কক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বিমান কর্তৃপক্ষ যেসব দাবি মেনে নিয়েছে, সেগুলো হলো- বৈঠকে ঢাকার যাত্রীদের সঙ্গে মিল রেখে দুবাই, লন্ডন, জেদ্দা প্রভৃতি রুটে সিলেট অঞ্চলের যাত্রীদের জন্য বিমান ভাড়া নির্ধারণ করা, আগামী হজ্ব মৌসুমে সিলেট থেকে সরাসরি জেদ্দা ও মদিনায় ৫টি ফ্লাইট চালু, সিলেটের যাত্রীদের জন্য ট্রানজিট হয়রানি বন্ধসহ হোটেল ও খাবার ব্যবস্থা উন্নত করা, ওসমানী বিমানবন্দর থেকে আগামী অক্টোবর মাস থেকে মদিনায় ৪টি ফ্লাইটসহ দিল্লি ও চায়নায় ফ্লাইট চালু প্রভৃতি।

এছাড়াও ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ের শক্তি বৃদ্ধির কাজ শেষ হলে ২০২০ সালে এখান থেকে বিশ্বের বিভিন্ন গন্তব্যে সরাসরি ফ্লাইট চালুর প্রতিশ্রুতিও দেন বিমান কর্মকর্তারা।

আটাব সিলেট জোনের সভাপতি আব্দুল জব্বার জলিল বলেন, ‘বিমানের কর্মকর্তারা আমাদের দাবিগুলো শুনেছেন, কিছু দাবি পূরণ হয়েছে। বাকিগুলোও দ্রুত পূরণের আশ্বাস দিয়েছেন তারা।’

প্রসঙ্গত, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষে বিরুদ্ধে নানান অভিযোগ রয়েছে সিলেটের যাত্রীদের। অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব) সিলেট জোনের নেতৃবৃন্দ গত ৬ মার্চ সংবাদ সম্মেলন করে বিমানের বিরুদ্ধে নানা অনিয়ম, দুর্নীতির অভিযোগ তুলে ধরেন। ২৫ মার্চ সিলেটে বিমান অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হয়। এছাড়া প্রধানমন্ত্রীর কার্যালয়, পররাষ্ট্রমন্ত্রী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রীসহ সরকারের উচ্চপর্যায়ে বিমানের অনিয়মের চিত্র তুলে ধরে স্মারকলিপি দেয় আটাব।

সুত্রঃবিডি প্রতিদিন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com