বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম:
চেকপোস্ট পরিচালনাকালে ৮৫ কেজি গাঁজা একটি নীল-হলুদ রংয়ের কার্গো ট্রাক আটক করেছে র‍্যাব । জাপানে এলএনজি ও প্রিপেইড মিটার নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক জাপান সরকারের সঙ্গে বাংলাদেশি প্রতিনিধির ফলপ্রসূ আলোচনা পিকআপ গাড়িতে মাদক বহন, ৫২ কেজি গাঁজাসহ মাধবপুরের কমলাপুর গ্রামের ১ মাদক কারবারী গ্রেফতার হাজী ইয়াছিন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সাবেক ইউপি চেয়ারম্যান মুসলিম উদ্দিনের মৃত্যু বার্ষিকী পালন মাধবপুরে ত্রিমুখী সংঘর্ষে ২জন আহত। আজ সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুসলিম উদ্দিনের ২০তম মৃত্যু বার্ষিকী চুনারুঘাটেে মাদক বিরোধী র‍্যালি চুনারুঘাটে হুইলচেয়ারেই কাটে শিক্ষকের জীবন: বর্ষায় কাদা-পানি আর ভাঙা ব্রিজ পেরিয়ে বিদ্যালয়ে যাওয়ার বুকভাঙা সংগ্রাম চুনারুঘাটে এক অসহায় বৃদ্ধা নারীর ৭৪ শতক জমি দখলের পায়তারা করছে ভূমিকেখো চক্র চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় এক ব্যবসায়ী নিহত

সিলেটে পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ৭ জুলাই, ২০১৮
  • ৭১৪ বার পঠিত

সিলেটের বালাগঞ্জ উপজেলায় এক ব্যবসায়ী যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে বালাগঞ্জ সদরের হাসামপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত ওই ব্যবসায়ীর নাম হাসান আহমদ (২৫)। মুদি দোকানের পাওনা টাকা চাওয়ায় তাঁকে হত্যা করা হয় বলে অভিযোগ উঠেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হাসান আহমদ বাড়িতে মুদি দোকান চালাতেন। দোকান থেকে স্থানীয় লোকজন সদাই কিনতেন। মঙ্গলবার রাতে একই গ্রামের রাহি আহমদ নামে এক ব্যক্তির হাসানের দোকানে বাকিতে মাল নিতে আসেন। এ সময় হাসান পূর্বের পাওনা টাকা চাইলে তাঁদের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে দোকানের সামনে হাসানকে ছুরিকাঘাত করে পালিয়ে যান রাহি। আহত অবস্থায় হাসানকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

বুধবার নিহত হাসানের লাশ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। হাসানের ছোট ভাই হোসাইন আহমদ বলেন, লাশ দাফনের পর থানায় মামলা করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com