রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
শিরোনাম:
হবিগঞ্জের চুনারুঘাট থেকে ৪৭ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার চুনারুঘাটে ক্রিকেটার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রথম সভা অনুষ্ঠিত হবিগঞ্জের নবীগঞ্জ থেকে ৯ কেজি গাঁজাসহ ২ ‍যুবক আটক চুনারুঘাটে মোটরসাইকেল-টমটম সংঘর্ষে নিহত ৩, আহত ১ চুনারুঘাটে ‘ইয়াবা নাটক’ সাজিয়ে গ্রেপ্তারের অভিযোগ ২ পুলিশ ক্লোজ মা-বাবার কবরের পাশে চিরনিদ্রায় বিএনপি নেতা হাজী অলিউল্লাহ হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিবকে রাজসিক সংবর্ধনা দিলেন সৈয়দ মুশফিক আহমেদ চুনারুঘাটে অবৈধ মাটি কাটায় এক্সক্যাভেটর ভাঙচুর, তেল বিক্রেতাকে জরিমানা মাধবপুরে অলি উল্লাহর মৃত্যুতে শোক জানালেন এমপি ফয়সল চুনারুঘাটের হাজী আলিম উল্লাহ সিনিয়র আলিম মাদ্রাসায় এডহক কমিটি সভাপতি হলেন সাজিদ

বানিয়াচঙ্গে এক সেলুন ব্যবসায়ীর অর্ধগলিত লাশ উদ্ধার

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ২৪ এপ্রিল, ২০১৯
  • ৫১৪ বার পঠিত

বানিয়াচং প্রতিনিধিঃ বানিয়াচঙ্গে জয়লাল দাস (২৫) নামে এক ব্যবসায়ীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় তার নিজ বসতঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। জয়লাল দাস বানিয়াচং সদরের দত্তপাড়া মহল্লার প্রিয়লাল দাসের পুত্র। সে স্থানীয় বাজারের সেলুন ব্যবসায়ী বলে জানা গেছে। বানিয়াচং থানার (ওসি) রাশেদ মোবারক জানান, জয়লালের স্ত্রীর সাথে কিছুদিন পূর্বে তার ঝগড়া হয়। পরে তার স্ত্রী জয়লালের ঘর ছেড়ে তার পিত্রালয়ে চলে যায়। এর পর থেকে জয়লাল তার ঘরে একা থাকত। সন্ধ্যায় তার বসতঘর থেকে দূর্গন্ধ পেয়ে প্রতিবেশীরা বানিয়াচং থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে জয় লালের মরদেহ উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করে। ওসি আরো জানান, ধারণা করা হচ্ছে কয়েক দিন আগে তাকে কেউ হত্যা অথবা সে নিজেই আত্মহত্যা করেছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com