শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
শিরোনাম:
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত গ্রেফতারি পরোয়ানা তামিলে সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ চুনারুঘাট থানার এএসআই শরিফ হোসেন পরিচ্ছন্ন রাজনীতির প্রতীক এমপি ফয়সলকে মন্ত্রী হিসেবে দেখতে চান এলাকাবাসী জালালাবাদ অ্যাসোসিয়েশনের দপ্তর সম্পাদক পদে টানা তৃতীয়বার নির্বাচিত শফিকুল ইসলাম সজল চুনারুঘাটে খোয়াই নদীতে অবৈধ বালু উত্তোলন, হুমকিতে অর্ধশত গ্রাম কাফনের কাপড় পাঠিয়ে বিএনপি নেতাকে হত্যার হুমকি, থানায় জিডি সংবেদনশীল মানুষ হতে হলে বই পড়তে হবে: যুগ্ম সচিব মোস্তফা মোরশেদ তেলিয়াপাড়া চা বাগানে চা শ্রমিকদের বিক্ষোভ, দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারণসহ চার দফা দাবি মাধবপুরে কিশোরীর মৃত্যুকে ঘিরে ধর্ষণ-হত্যার অভিযোগ, ২৮ দিনেও মামলা হয়নি চুনারুঘাটে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ও ওজনে কম দেওয়ায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা

বানিয়াচঙ্গে স্কুল ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে প্রধান শিক্ষক বহিস্কার’বিভাগীয় মামলা

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০১৯
  • ৭৬৫ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি: বানিয়াচং সদরের চৌধুরী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মিল হোসেন খানের বিরুদ্ধে যৌন হয়রানি অভিযোগটি প্রাথমিক ভাবে সত্যতা প্রমানিত হওয়ায় তাকে সাময়িক ভাবে বরখাস্ত করেছে উপজেলা শিক্ষা অফিস। পাশাপাশি তার বিরুদ্ধে বিভাগীয় মামলাও দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) হাসিবুল ইসলাম। উল্লেখ্য, গত মঙ্গলবার চৌধুরী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির এক ছাত্রীকে যৌন হয়রানি করার অভিযোগ উঠে উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মিল হোসেন খানের বিরুদ্ধে। এর প্রতিকার চেয়ে ছাত্রীর বাবা শাহাবুদ্দিন উপজেলা শিক্ষা অফিসারের বরাবরে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের অনুলিপি উপজেলা নির্বাহী অফিসারের কাছেও জমা দেন তিনি। এদিকে ঘটনাটি সামাজিক ভাবে মিমাংসা করার জন্য অভিযুক্ত শিক্ষক উঠেপড়ে লেগেছেন। ছাত্রীর পরিবারকে ম্যানেজ করতে দফায় দফায় লোক পাঠাচ্ছেন মোজাম্মিল হোসেন খান। ঘটনার পর থেকেই শিক্ষক মোজাম্মিল হোসেন খান গা ঢাকা দিয়েছেন। বিষয়টি পুরো উপজেলা জুড়ে রসালো আলোচনার জন্ম দিয়েছে।
বানিয়াচং সদরের চৌধুরী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মিল হোসেন খানের বিরুদ্ধে যৌন হয়রানি অভিযোগটি প্রাথমিক ভাবে সত্যতা প্রমানিত হওয়ায় তাকে সাময়িক ভাবে বরখাস্ত করেছে উপজেলা শিক্ষা অফিস। পাশাপাশি তার বিরুদ্ধে বিভাগীয় মামলাও দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) হাসিবুল ইসলাম। উল্লেখ্য, গত মঙ্গলবার চৌধুরী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির এক ছাত্রীকে যৌন হয়রানি করার অভিযোগ উঠে উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মিল হোসেন খানের বিরুদ্ধে। এর প্রতিকার চেয়ে ছাত্রীর বাবা শাহাবুদ্দিন উপজেলা শিক্ষা অফিসারের বরাবরে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের অনুলিপি উপজেলা নির্বাহী অফিসারের কাছেও জমা দেন তিনি। এদিকে ঘটনাটি সামাজিক ভাবে মিমাংসা করার জন্য অভিযুক্ত শিক্ষক উঠেপড়ে লেগেছেন। ছাত্রীর পরিবারকে ম্যানেজ করতে দফায় দফায় লোক পাঠাচ্ছেন মোজাম্মিল হোসেন খান। ঘটনার পর থেকেই শিক্ষক মোজাম্মিল হোসেন খান গা ঢাকা দিয়েছেন। বিষয়টি পুরো উপজেলা জুড়ে রসালো আলোচনার জন্ম দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com