বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটের অগ্রণী উচ্চ বিদ্যালয়ে স্বাস্থ্যসেবা প্রশিক্ষণ উদ্বোধন করলেন জেলা প্রশাসক ড.সরফরাজ শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে ২০(বিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার, গ্রেফতার-০২ হবিগঞ্জ ৫৫ বিজিবি’র বিশেষ অভিযানে ০১ জন আসামীসহ ভারতীয় ইয়াবা ও ব্যাটারিচালিত অটো গাড়ি আটক* চানপুর চা বাগানে শ্রমজীবী মানুষের সেবায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন চুনারুঘাটে প্যানেল চেয়ারম্যান ও তাঁতীলীগ সভাপতি জামাল মিয়া গ্রেপ্তার হবিগঞ্জ মটর মালিক গ্রুপের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে ॥ ফজলুর রহমান চৌধুরী সভাপতি মঈন চৌধুরী সোহেল সম্পাদক নির্বাচিত হবিগঞ্জ সদর উপজেলায় খাদ্যবান্ধব চাল বিতরণ তদারকিতে খাদ্য বিভাগ হবিগঞ্জের সুঘর গ্রামের বানবাসীদের মাঝে এফএন ফাউন্ডেশন ইউকে’র ত্রাণসামগ্রী বিতরণ পানি সংকটে সাতছড়ির বন্যপ্রাণী, জলাধার পুনঃখননের তাগিদ দিলেন চীফ প্রসিকিউটর আমিনুল ইসলাম চুনারুঘাটে ধর্ষণ মামলার আসামি কাউসার গ্রেপ্তার

চুনারুঘাটে বৈশাখী মেলাকে ঘিরে চুনারুঘাট থানা পুলিশের বিশেষ নজরদারি 

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ১৫ এপ্রিল, ২০১৯
  • ৪৬৫ বার পঠিত

মোঃ ফারুক মিয়া চুনারুঘাট ।। হবিগঞ্জের চুনারুঘাটের ঐতিহ্যবাহী বৈশাখী মেলাকে ঘিরে আইন-শৃংখলা বাহিনীর কঠোর নজরদারি ও সিসি ক্যামেরায় আওতাভূক্ত ছিল এ বৈশাখী মেলা। ১৫ এপ্রিল, ২রা বৈশাখ রোজ সোমবার চুনারুঘাট পুরো পৌরশহর নিয়ে এক বৈশাখী মেলা অনুষ্ঠিত হয়েছে। এ মেলাকে ঘিরে চুনারুঘাট থানা প্রশাসনের ছিল বিশেষ নজরদারি। চুনারুঘাট পৌর শহরে থানার ৬০ জন পুলিশ সদস্য, রিজার্ভ ১২০ জন সহ ডিবির টহল দল মোতায়েন ছিল। বৈশাখী মেলায় চুনারুঘাট উপজেলার কৃষক, শ্রমিক, চাকুরীজীবি, পেশাজীবি, ছাত্র-ছাত্রী ও যুবকদের ঢল নামে। মেলা সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনার জন্য থানা প্রশাসনের ছিল বাড়তি সতর্কতা। মেলা প্রাঙ্গণে পুলিশের ৩টি কন্ট্রোল রুম বসিয়ে ও মেলার বিভিন্ন পয়েন্টে ১০টি সিসি ক্যামেরা বসিয়ে নজরদারি জোরদার করা হয়। মেলায় পুলিশের তৎপরতা বৃদ্ধি থাকায় কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। উক্ত মেলায় প্রায় লাখো মানুষের ঢল নেমেছিল। বৈশাখী মেলায় কন্ট্রোল রুমে দেখা যায়- চুনারুঘাট পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল হান্নান, চুনারুঘাট উপজেলা শ্রমিকলীগের সভাপতি খালেদ তরফদার, চুনারুঘাট থানার সিনিয়র সাব-ইন্সপেক্টর অলক বড়–য়া, এস.আই সজীব দেবরায়, এস.আই হেলাল উদ্দিন, এস.আই মোহাম্মদ মহিন উদ্দিন, এস.আই জাহাঙ্গীর কবির, এস.আই শেখ আলী আজহার, এস.আই হারুন। মেলায় আগতরা জানান, চুনারুঘাট থানার ওসি কে.এম আজমিরুজ্জামান এ ধরনের ব্যবস্থা গ্রহণ করায় তারা তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। অন্যদিকে মেলায় কেনাকাটা করতে আসা কয়েকজনের সাথে আলাপ করে জানা যায়, এবার বৈশাখী মেলায় বাড়তি নিরাপত্তা থাকায় জুয়া খেলা, হাউজি, লটারী, বাম্পার, ইভটিজার, পকেটমার চক্রদের দেখা যায়নি। এ ব্যাপারে চুনারুঘাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে.এম আজমিরুজ্জামান সাংবাদিকদের জানান, এ মেলাকে ঘিরে আমাদের আইন-শৃংখলা বাহিনীর বাড়তি সতর্কতা থাকায় দুস্কৃতিকারীরা কোন ধরনের নাশকতা বা অপ্রীতিকর ঘটনা ঘটাতে পারেনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com