শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
শিরোনাম:
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত গ্রেফতারি পরোয়ানা তামিলে সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ চুনারুঘাট থানার এএসআই শরিফ হোসেন পরিচ্ছন্ন রাজনীতির প্রতীক এমপি ফয়সলকে মন্ত্রী হিসেবে দেখতে চান এলাকাবাসী জালালাবাদ অ্যাসোসিয়েশনের দপ্তর সম্পাদক পদে টানা তৃতীয়বার নির্বাচিত শফিকুল ইসলাম সজল চুনারুঘাটে খোয়াই নদীতে অবৈধ বালু উত্তোলন, হুমকিতে অর্ধশত গ্রাম কাফনের কাপড় পাঠিয়ে বিএনপি নেতাকে হত্যার হুমকি, থানায় জিডি সংবেদনশীল মানুষ হতে হলে বই পড়তে হবে: যুগ্ম সচিব মোস্তফা মোরশেদ তেলিয়াপাড়া চা বাগানে চা শ্রমিকদের বিক্ষোভ, দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারণসহ চার দফা দাবি মাধবপুরে কিশোরীর মৃত্যুকে ঘিরে ধর্ষণ-হত্যার অভিযোগ, ২৮ দিনেও মামলা হয়নি চুনারুঘাটে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ও ওজনে কম দেওয়ায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা

মাধবপুরে বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী’ সার এখন কৃষকের পেছনে দৌঁড়ায়

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ১৩ এপ্রিল, ২০১৯
  • ৫২২ বার পঠিত

মাধবপুর প্রতিনিধিঃ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এড. মাহবুব আলী বলেছেন, এক সময় দেশের মানুষের খাদ্যের চাহিদা পূরণে বিদেশীদের কাছে হাত পাততে হতো। এখন দেশ খাদ্যে স্বয়ং সম্পূর্ণ। মাছ উৎপাদনে বাংলাদেশ এখন পৃথিবীর মধ্যে তৃতীয় স্থানে। সবজির ক্ষেত্রেও সম্ভাবনার দেশ বাংলাদেশ। দেশের শস্য উৎপাদনে কৃষকদের আগ্রহ যোগাতে সরকার বিনামূল্যে সার বীজ প্রণোদনা দিচ্ছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসার পর দেশে শস্য উৎপাদন বেড়ে এখন খাদ্যে স্বয়ং সম্পূর্ণ। বিগত সরকারের আমলে সার বীজ নিয়ে কেলেংকারী হয়েছে। এ বর্তমান সরকারের আমলে গ্রামে গ্রামে সারের ডিলার নিয়োগ করা হয়েছে। সার এখন কৃষকের পেছনে দৌঁড়ায়। সরকারের সদইচ্ছার কারণেই এটা সম্ভব হয়েছে। মন্ত্রী শুক্রবার দুপুরে মাধবপুর উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে খরিপ-১/২০১৯-২০ মৌসুমে উফশি আমন প্রনোদনার আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূলে সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মল্লিকা দে’র সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম, হবিগঞ্জের কৃষি সম্প্রসারণের অতিরিক্ত উপ-পরিচালক মোস্তফা ইকবাল আজাদ, মাধবপুর থানার অফিসার ইনচার্জ চন্দন কুমার চক্রবর্তী, বীর মুক্তিযোদ্ধা সুকোমল রায়, ইউপি চেয়ারম্যান ফারুক পাঠান ও আরিফুর রহমান, প্রেসক্লাব সেক্রেটারী সাব্বির হাসান, আন্দিউড়া ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com