শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম:
চুনারুঘাট উপজেলা জামায়াতে ইসলামীর পূর্ণাঙ্গ কমিটি গঠন চুনারুঘাটে ডেভিল হান্ট অভিযানে শ্রমিক লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেফতার। আজমিরীগঞ্জে শিশু সামিরুন হত্যা মামলার আসামী লিটন গ্রেপ্তার বাহুবলে পিকআপের চাপায় প্রাণ গেল পথচারীর চুনারুঘাটে নিষিদ্ধ ঘোষিত সংগঠন তাঁতী লীগের ইউনিয়ন সভাপতি গ্রেফতার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জ্বালাও পোড়াও ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে হবিগঞ্জ জেলা বিএনপির মিছিল ও সমাবেশ মাধবপুরে ঘুমন্ত অবস্থায় শিল দিয়ে স্বামীর মাথা-মুখ থেঁতলে দেওয়ার অভিযোগ হুইপ জি কে গউছের উদ্যোগে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সুযোগ পেলেন হবিগঞ্জের ১২৪ শিক্ষার্থী হবিগঞ্জে পুলিশ কনস্টেবল নিয়োগ কার্যক্রম শুরু চুনারুঘাটে বনবিভাগের অভিযানে কাঠ ও পিকআপ জব্দ।

চুনারুঘাটে পাওনা টাকা চাওয়ায় রাজমিস্ত্রীর মাথায় চেয়ার তুললেন ওয়ার্ড মেম্বার

Reporter Name
  • আপডেট টাইম : শুক্রবার, ৫ এপ্রিল, ২০১৯
  • ৪৬৯ বার পঠিত

আজিজুল হক নাসির ঃ পাওনা টাকা চাওয়ায় রাজমিস্ত্রীর মাথায় চেয়ার দিয়ে আঘাত করতে চেয়েছিলেন চুনারুঘাট উপজেলার ৪ নং পাইকপাড়া ইউনিয়ন পরিষদের ওয়ার্ড মেম্বার মাসুক মিয়া (৪০)। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ৩ এপ্রিল বেলা সাড়ে বারোটায় চুনারুঘাট বাজারের মাদ্রাসা মার্কেটের রায়হান শামীমের দোকানের সামনে মেম্বার মাসুক মিয়াকে পেয়ে রাজমিস্ত্রী ঠিকাদার আক্তার মিয়া তার পাওনা টাকা চায়।
এ নিয়ে তাদের মধ্যে বাক-বিতন্ড হয়। বাক বিতন্ডের এক পর্যায়ে মেম্বার মাসুক মিয়া ক্ষুব্ধ হয়ে পাশের রায়হান শামীমের দোকান থেকে কাঠের চেয়ার এনে আক্তারের মাথায় আঘাত করার চেষ্টা করে। আক্তার বাম হাত দিয়ে তা প্রতিহত করতে গিয়ে বাম হাতে আঘাত পায়।এরপর মেম্বার মাসুক মিয়া ও তার ভগ্নিপতি মালেক মিয়া (৪৫) কিল-ঘুসি ও লাথি তাপ্পর মেরে তার গায়ে বেশ কিছু লিলা-ফুলা জখম করে। সংবাদে ক্ষিপ্ত হন চুনারুঘাট উপজেলার শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ। এর প্রতিবাদে তারা উপজেলার গনেশপুর বাজারে মানববন্ধন করেন।
এ ব্যাপারে আক্তার মিয়া বাদী হয়ে চুনারুঘাট থানায় মামলা দায়ের করেছেন। মামলায় তিনি তার নগদ টাকা ও দামী মোবাইল ছিনিয়ে নেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com