বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটের অগ্রণী উচ্চ বিদ্যালয়ে স্বাস্থ্যসেবা প্রশিক্ষণ উদ্বোধন করলেন জেলা প্রশাসক ড.সরফরাজ শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে ২০(বিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার, গ্রেফতার-০২ হবিগঞ্জ ৫৫ বিজিবি’র বিশেষ অভিযানে ০১ জন আসামীসহ ভারতীয় ইয়াবা ও ব্যাটারিচালিত অটো গাড়ি আটক* চানপুর চা বাগানে শ্রমজীবী মানুষের সেবায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন চুনারুঘাটে প্যানেল চেয়ারম্যান ও তাঁতীলীগ সভাপতি জামাল মিয়া গ্রেপ্তার হবিগঞ্জ মটর মালিক গ্রুপের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে ॥ ফজলুর রহমান চৌধুরী সভাপতি মঈন চৌধুরী সোহেল সম্পাদক নির্বাচিত হবিগঞ্জ সদর উপজেলায় খাদ্যবান্ধব চাল বিতরণ তদারকিতে খাদ্য বিভাগ হবিগঞ্জের সুঘর গ্রামের বানবাসীদের মাঝে এফএন ফাউন্ডেশন ইউকে’র ত্রাণসামগ্রী বিতরণ পানি সংকটে সাতছড়ির বন্যপ্রাণী, জলাধার পুনঃখননের তাগিদ দিলেন চীফ প্রসিকিউটর আমিনুল ইসলাম চুনারুঘাটে ধর্ষণ মামলার আসামি কাউসার গ্রেপ্তার

লাখাইয়ের হাওরে এক কৃষককে পিটিয়ে হত্যা

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ১ এপ্রিল, ২০১৯
  • ৫৬১ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি: হবিগঞ্জের লাখাইয়ে আব্দুল হামিদ (৬৩) নামে এক কৃষককে হাওরের মধ্যে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছেন। নিহত আব্দুল হামিদ উপজেলার মনতৈল গ্রামের মৃত নিম্বর আলীর পুত্র। স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আব্দুল হামিদ তার কৃষি জমিতে পানি দেয়ার জন্য গত শনিবার রাতে হাওরে যান। এরপর তিনি আর বাড়িতে ফিরে আসেননি। গতকাল রোববার সকালে স্থানীয় লোকজন হাওরে আব্দুল হামিদের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় । খবর পেয়ে লাখাই থানার এসআই অঞ্জন কুমারের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন। নিহতের ছেলে জসিম উদ্দিন জানান, তার বাবা রাতে জমিতে পানি দেয়ার জন্য গেলে আর ফিরে আসেনি। অনেক স্থানে খোজাখুজির পর কোথাও না পেয়ে সকালের দিকে লোকজনের মুখে খবর আসে হাওরে মৃতদেহ পাওয়া গেছে। তিনি জানান, তার বাবাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। লাশের গায়ে আঘাতের চিহ্ন রয়েছে বলেও সে জানিয়েছে।

লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরান হোসেন জানান, লোকজনের মুখে খবর পেয়ে পুলিশ হাওর থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তিনি আরো বলেন লাশের গায়ে বড় ধরনের কোন জখমের চিহ্ন না পাওয়া গেলেও ছোট আঘাতের চিহ্ন রয়েছে। তিনি বলেন, পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

স্থানীয়দের ধারনা রাতের কোন এক সময়ে দুর্বৃত্তরা তাকে পিটিয়ে হত্যা করে লাশ ফেলে রেখেছে। এদিকে বিকেলে ময়না তদন্ত শেষে লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com