রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
শিরোনাম:
হবিগঞ্জের চুনারুঘাট থেকে ৪৭ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার চুনারুঘাটে ক্রিকেটার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রথম সভা অনুষ্ঠিত হবিগঞ্জের নবীগঞ্জ থেকে ৯ কেজি গাঁজাসহ ২ ‍যুবক আটক চুনারুঘাটে মোটরসাইকেল-টমটম সংঘর্ষে নিহত ৩, আহত ১ চুনারুঘাটে ‘ইয়াবা নাটক’ সাজিয়ে গ্রেপ্তারের অভিযোগ ২ পুলিশ ক্লোজ মা-বাবার কবরের পাশে চিরনিদ্রায় বিএনপি নেতা হাজী অলিউল্লাহ হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিবকে রাজসিক সংবর্ধনা দিলেন সৈয়দ মুশফিক আহমেদ চুনারুঘাটে অবৈধ মাটি কাটায় এক্সক্যাভেটর ভাঙচুর, তেল বিক্রেতাকে জরিমানা মাধবপুরে অলি উল্লাহর মৃত্যুতে শোক জানালেন এমপি ফয়সল চুনারুঘাটের হাজী আলিম উল্লাহ সিনিয়র আলিম মাদ্রাসায় এডহক কমিটি সভাপতি হলেন সাজিদ

বানিয়াচঙ্গে ময়না মেম্বার হত্যা মামলার আসামি ডালিম চট্টগ্রাম থেকে গ্রেফতার

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ৩১ মার্চ, ২০১৯
  • ৫৪২ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি: বানিয়াচংয়ে ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউনিয়ন পরিষদ সদস্য ময়না মিয়া হত্যা মামলার আসামি ডালিম মিয়া (২৫) কে আটক করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার দিবাগত রাতে চট্টগ্রাম জেলার আনোয়ারা থানা থেকে বানিয়াচং থানার এসআই আমিনুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ গিয়ে সেখানকার পুলিশের সহায়তায় তাকে আটক করেন। ডালিম মিয়া বানিয়াচং সদর দক্ষিণ যাত্রাপাশার আবুল কালাম মিয়ার পুত্র। ডালিম ওই হত্যা মামলার এজাহারভুক্ত ২ নাম্বার আসামি। এই বিষয়ে হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আমিনুল ইসলাম জানান, আসামি মাহমুদকে আটক করে বানিয়াচং থানায় নিয়ে আসা হয়েছে। শনিবার হত্যা মামলার ওই আসামিকে আদালতে প্রেরণ করা হয়। আদালত জামিন না-মঞ্জুর করে ডালিমকে কারাগারে প্রেরণ করেছেন। অন্যদিকে এই হত্যাকান্ডে জড়িত থাকার সন্দেহে জালাল মিয়া নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটক জালাল নেত্রকোনা জেলার খালিয়াজুড়ি থানার বাসিন্দা। মেম্বার ময়না মিয়া হত্যা মামলার এই পর্যন্ত৩ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ মোবারক জানান, আসামিদের ধরতে সম্ভাব্য জায়গায় পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি পুলিশের একাধিক টিম মাঠে কাজ করে যাচ্ছে। উল্লেখ্য, গত শুক্রবার রাত সাড়ে ৮টায় বানিয়াচং উপজেলা সদরের ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের ৪ বারের নির্বাচিত ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামীলীগের দুইবারের সাধারণ সম্পাদক ময়না মিয়া (৬৫) কে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এই ঘটনায় নিহত ময়না মেম্বারের পুত্র বাবলু মিয়া ১০জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৫/৭ জনকে আসামি করে বানিয়াচং থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com