সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে বনবিভাগের অভিযানে কাঠ ও পিকআপ জব্দ। চুনারুঘাট বাজারে মোবাইল কোর্ট পরিচালনা ও জরিমানা আদায় পালিয়ে বেড়াতে হয়, এমন কাজ আমরা করব না-হুইপ জিকে গউছ চুনারুঘাটে আব্দুর রউফ মেধা অন্বেষণ শিক্ষা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবিগঞ্জে সমন্বয়ক মাহদীর বাসায় পেট্রোলবোমা হামলার অভিযোগ হবিগঞ্জ জেলা জামায়াতের পুনরায় আমীর নির্বাচিত হলেন কাজী মাওলানা মুখলিছুর রহমান চুনারুঘাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঝালমুড়ি বিক্রেতা হৃদয়ের মর্মান্তিক মৃত্যু চুনারুঘাটে  ৩৩.৫ কেজি গাঁজাসহ মাদক কারবারী আটক সারজিস আলমকে ‘ভণ্ড প্রতারক’ আখ্যা দিয়ে এনসিপি ছাড়লেন চুনারুঘাটের ফজলুল করিম চুনারুঘাটের তাসনিম পেলেন ৫৮ লাখ টাকার শিক্ষাবৃত্তি, উচ্চশিক্ষার সুযোগ এশিয়ান ইউনিভার্সিটিতে

চুনারুঘাটে বাংলাদেশ তাঁতীলীগের নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে সংবর্ধনা

Reporter Name
  • আপডেট টাইম : শুক্রবার, ২৯ মার্চ, ২০১৯
  • ৪৬৩ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি।। বাংলাদেশ তাঁতীলীগ চুনারুঘাট উপজেলা শাখার সভাপতি কবির মিয়া খন্দকার, সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাবুল ও সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান (মাসুক) কে নির্বাচিত করায় শানখলা ইউনিয়ন তাঁতীলীগের আহ্বায়ক জলফু মিয়া, সদস্য সচিব মজিদ মিয়া ও যুগ্ম সাধারণ সম্পাদক নিপেন্দ্র দেবনাথের উদ্যোগে সংবর্ধনা প্রদান করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সন্ধ্যা ৭টায় চুনারুঘাট থানা রোডস্থ বাংলাদেশ তাঁতীলীগের চুনারুঘাট উপজেলা শাখার অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে ৫নং শানখলা ইউনিয়নের ৪নং ওয়ার্ড তাঁতীলীগের সভাপতি শেখ মেহের উল্লা, সাধারণ সম্পাদক মো: সোহেল মিয়া, সাংগঠনিক সম্পাদক আমান উল্লা, ৩নং ওয়ার্ডের সভাপতি সুরঞ্জিত বাউরী, ২নং ওয়ার্ডের সভাপতি সারাজ মিয়া তালুকদার, ১নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক ছালেক মিয়া সহ ইউনিয়ন ও ওয়ার্ড তাঁতীলীগের সকল নেতৃবৃন্দগণ নবনির্বাচিত চুনারুঘাট উপজেলা তাঁতীলীগের সভাপতি কবির মিয়া খন্দকার, সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাবুল ও সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান (মাসুক) কে ফুলেল শুভেচছা ও সংবর্ধনা প্রদান করেন। নবনির্বাচিত উপজেলা তাঁতীলীগের সভাপতি কবির মিয়া খন্দকার, সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাবুল ও সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান (মাসুক) কে মাল্যবরণ ও মিষ্টিমুখ করানো হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com