শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম:
চুনারুঘাট সীমান্তে বিজিবির অভিযান ॥ ৩০ কেজি গাঁজা জব্দ বাহুবলের দিগম্বর এলাকায় শিমের বাম্পার ফলন ॥ কৃষকের মুখে হাসি বাহুবলে ট্রাক চাপায় সহকারি শিক্ষক নিহত, সড়ক অবরোধ রত্না ব্রীজে পাথর বোঝাই ট্রাক পাটাতন ভেঙে যোগাযোগ বন্ধ বাহুবলের মহাসড়কে ট্রাক-পিকআপ মুখোমুখি সংঘর্ষ ॥ চালকসহ নিহত ২ হবিগঞ্জের নতুন পুলিশ সুপার ইয়াসমিনের যোগদান চুনারুঘাট-মাধবপুরের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করতে চাই-সৈয়দ ফয়সল বিজিবির অভিযান ॥ ৭৪ লাখ টাকার চোরাই পন্য জব্ধ ৫টি ট্রাক ও কাভার্ডভ্যানসহ বিপুল পরিমাণ ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি সৌহার্দ্য ও সম্প্রীতির মাধবপুর-চুনারুঘাট গড়তে চাই-সৈয়দ মোঃ ফয়সল

হবিগঞ্জ খোয়াইমুখ এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু

Reporter Name
  • আপডেট টাইম : শুক্রবার, ২৯ মার্চ, ২০১৯
  • ৪৫২ বার পঠিত

সেবা ডেস্ক ॥ হবিগঞ্জ শহরের পানি উন্নয়ন বোর্ডের বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। ২৮মার্চ দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত পানি উন্নয়ন বোর্ড, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও পুলিশ বাহিনী বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে। তবে এ অভিযানে ম্যাজিস্ট্রেট না থাকায় এলাকাবাসী ও ব্যবসায়ীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই বলেন, ম্যাজিস্ট্রেট কিংবা কোর্টের অর্ডার ছাড়া বা নোটিশ ব্যাতিত এ রকম কর্মকান্ডটি চালানো সঠিক হয়নি। তবে পানি উন্নয়ন বোর্ড থেকে বলা হয়েছে, তাদেরকে সতর্ক করা হয়েছে আগামীতে ম্যাজিস্ট্রেট নিয়ে এ অভিযান পরিচালনা করা হবে। এর আগে জেলা প্রশাসক সভাকক্ষে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাসহ জেলা প্রশাসক সাংবাদিকদের নিয়ে এক প্রেস ব্রিফিং করেন। প্রেস ব্রিফিং শেষে শহরের চৌধুরী বাজার, কামড়াপুর ব্রীজসহ খোয়াই নদীর বিভিন্ন বাধে অভিযান চালিয়ে ব্যবসা প্রতিষ্ঠান ও বাসা বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেন। তবে ভুক্তবোগীরা জানান, তারা এ ব্যাপারে আদালতের আশ্রয় নিবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com