বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে ঈদে মিলাদুন্নবী (সাঃ) পালিত আশুগঞ্জে ভারতীয় শাড়িসহ চুনারুঘাটের দুই ব্যবসায়ী গ্রেপ্তার মানুষের কষ্ট দূর করতে দ্রুতই প্রকল্প গ্রহণ করা হবে-পানিসম্পদ প্রতিমন্ত্রী চুনারুঘাটে ক্রীড়া সামগ্রী ও দুস্থ নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক কোনো অনিয়ম-দুর্নীতি বরদাশত করা হবে না: এমপি ফয়সল চুনারুঘাটে মাদকবিরোধী অভিযানে এক ব্যক্তিকে ৬ মাসের কারাদণ্ড চুনারুঘাটে পাঁচ বছরেও গ্রেপ্তার হয়নি একাধিক মামলার সাজাপ্রাপ্ত আসামি মানিক বাহুবলে অবৈধ বালু উত্তোলন, যুবককে ১ লাখ টাকা জরিমানা চুনারুঘাটের গাজীগঞ্জ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন অনুষ্ঠিত

শহরের রামপুর এলাকায় নদীতে গোসল করতে গিয়ে শিশুর মৃত্যু

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ২৭ মার্চ, ২০১৯
  • ৫১১ বার পঠিত

হবিগঞ্জ সংবাদদাতা : হবিগঞ্জ শহরের রামপুর এলাকায় খোয়াই নদীতে গোসল করতে গিয়ে ঐশি আক্তার (১০) নামে এক শিশু নিখোঁজ হয়েছে। খবর পেয়ে স্থানীয় লোকজন ও হবিগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় ৩ ঘন্টা প্রাণপণ চেষ্ঠা চালিয়ে ওই শিশুটির মরদেহ উদ্ধার করে।শিশু ঐশি বানিয়াচং উপজেলার মক্রমপুর গ্রামের জহিরুল ইসলমের কন্যা। জহিরুল ইসলাম দীর্ঘদিন যাবত শহরের উত্তর শ্যামলী এলাকার বসবাস করে আসছিলেন। মঙ্গলবার এ দুর্ঘটনা ঘটে।
হবিগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সামছুল আলম জানান, খোয়াই নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয় ঐশি নামে ওই শিশুটি। পরে অন্য শিশুরা তার পরিবারের লোকজনদের খবর দিলে তারা ফায়ার সার্ভিসকে বিষয়টি অবগত করে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় ৩ ঘন্টা চেষ্ঠা চালিয়ে মঙ্গলবার বিকেল ৩ টার দিকে ঐশিকে উদ্ধার করা হয়। পরে তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ কামরুল ইসলাম পরীক্ষা নিরীক্ষার পর তাকে মৃত ঘোষনা করেন।

এদিকে, ঐশির মৃত্যুর খবর তার এলাকায় ছড়িয়ে পড়লে আত্মীয় স্বজনসহ ঐশির সহপাঠীরা হাসপাতালে এসে ভীড় জমায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com