বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটের হাজী আলিম উল্লাহ সিনিয়র আলিম মাদ্রাসায় এডহক কমিটি সভাপতি হলেন সাজিদ কুলাউড়ায় উপজেলা পর্যায়ে কলেজ স্তরের শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হলেন লংলা কলেজের সহকারী অধ্যাপক মাজহারুল ইসলাম শায়েস্তাগঞ্জে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবকের মৃত্যু হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন চুনারুঘাটে দেড় কেজি গাঁজাসহ আটক, পুলিশ আসার আগেই পালালেন যুবক চুনারুঘাটে কার্যক্রম নিষিদ্ধ কৃষক লীগের সাধারণ সম্পাদক শেখ জামাল গ্রেফতার চুনারুঘাটে চা-শ্রমিকদের রেইনকোট বিতরণ করলেন সংসদ সদস্য এসএম ফয়সল এসআরবি-৯ এর অভিযানে হবিগঞ্জের নবীগঞ্জ থেকে ১৩ কেজি গাঁজাসহ চুনারুঘাটের ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে নবীগঞ্জে। এসআরবি-৯ এর অভিযানে হবিগঞ্জের চুনারুঘাট থেকে ১২ কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ২০ কেজি গাঁজা সহ চুনারুঘাট চান্দপুর চা বাগানের দুই মাদক কারবারি আটক

সিলেটের বিশ্বনাথে মায়ের হাতে শিশু খুন

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৬ মার্চ, ২০১৯
  • ৫২২ বার পঠিত

ডেক্স রিপোর্ট: সিলেটের বিশ্বনাথে আরোহী দে নামে নিজের দেড় বছরের শিশুকন্যাকে গলাটিপে হত্যা করেছে এক পাষণ্ড মা। পাষণ্ড মায়ের নাম সীমা রানী দে (২৫)। এ ঘটনায় মা সীমা রানী দে’কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

সোমবার উপজেলার দত্তপুর দিগলী গ্রামে এ ঘটনা ঘটে। তবে হত্যার সঠিক সময় এখনও জানা যায়নি।

জানা গেছে- আরোহী দের বাবা ও সীমা রানী দের স্বামী সুমন কুমার দে (৩০) বাক প্রতিবন্ধী। তবে তিনি এসএসসি পাশ এবং ফার্মেসি ব্যবসা করেন। রোববার রাতে ঘরে ফিরে দরজায় ধাক্কা দিলে ভেতর থেকে কেউ দরজা খুলেনি। অনেকক্ষণ ডাকাডাকির পর কারো সাড়া না পাওয়ার সুমন এলাকার মানুষ ডেকে আনেন। পরে সবার উপস্থিতিতে দরজা ভাঙ্গা হলে ভেতরে মা-মেয়েকে অজ্ঞান অবস্থায় পাওয়া যায়। এ অবস্থায় দুজনকে উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে, সোমবার সন্ধ্যার দিকে শিশু কন্যাটি মারা গেছে বলে খবর ছড়িয়ে পড়লে বিশ্বনাথ থানা পুলিশ হাসপাতাল থেকে মাকে আটক করে।

বিশ্বনাথ থানার ওসি শামসুদ্দোহা পিপিএম জানান- সন্দেহাতীতভাবে মাকে আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে তার মেয়েকে গলা টিপে হত্যা করেছে বলে স্বীকার করে। তবে কি কারণে হত্যা করেছে এবং বিস্তারিত তথ্য এখনও জানা যায়নি। এখনও জিজ্ঞাসাবাদ চলছে বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com