রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
শিরোনাম:
সমুদ্র পথে ইতালী যাওয়ার পথে হবিগঞ্জের ১২ যুবক নিখোঁজ হবিগঞ্জ ৫৫ বিজিবি’র গত ২৪ ঘণ্টায় পৃথক অভিযানে ০১ জন আসামীসহ ৪৮ কেজি ভারতীয় গাঁজা এবং বিয়ার আটক* চুনারুঘাটে ৫৫ বিজিবির অভিযানে ৪৮ কেজি গাঁজাসহ ১ মাদক কারবারী আটক চুনারুঘাটে মাদক সেবন ও বহনের দায়ে একজনের ১৫ দিনের কারাদণ্ড নবীগঞ্জে ছাত্রলীগ নেতা শাহ তপুসহ গ্রেপ্তার দুই ॥ থানায় ‘জয় বাংলা’ স্লোগান, ভিডিও ভাইরাল বাহুবলে বনবিভাগের অভিযানে আকাশমনি কাঠের ৬ টুকরা গোলকাঠ জব্দ কানাইঘাট-জৈন্তাপুর সীমান্তে বিজিবির অভিযানে ১৮ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ হবিগঞ্জে ঝুঁকিপূর্ণ ২৫৯ প্রাথমিক বিদ্যালয় ॥ ছাদ ধসের আতঙ্ক চুনারুঘাট ফটোগ্রাফি সোসাইটির ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ইতালী যাওয়ার পথে ভূমধ্যসাগরে ১২ দিন ধরে ৭৩ বাংলাদেশি নিখোঁজ ॥ হবিগঞ্জের ১০ জন ॥ এক বছরে হবিগঞ্জের ৩৮ জন নিখোঁজ

চুনারুঘাট গৃহবধূর রহস্য জনক মৃত্যু ‘পিতার মামলা দায়ের স্বামী আটক

Reporter Name
  • আপডেট টাইম : শুক্রবার, ২২ মার্চ, ২০১৯
  • ৫২৮ বার পঠিত

নুর উদ্দিন সুমন ॥ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় গলায় ফাঁস লাগিয়ে শারমীন (২৩) নামে এক গৃহবধুর মৃত্যুর খবর পাওয়া গেছে। দিবাগত গভীর রাতে এ ঘটনাটি ঘটে। তবে এটি হত্যা না আত্মহত্যা এনিয়ে সৃষ্টি হয়েছে ধুম্রজাল। পিতার দাবী মেয়ের জামাই তাকে হত্যা করেছে। নিহত গৃহবধু চুনারুঘাট উপজেলার ৬নং সদর ইউনিয়নের হাসারগাও গ্রামের জসিম মিয়ার স্ত্রী । স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ওই গ্রামের জসিম মিয়ার স্ত্রী এক সন্তানের জননী শারমীন বেগমকে গত রাতে ঘরের তীরের সাথে ফাঁস লাগানো অবস্থায় দেখতে পান। রাত ১২টায় স্থানীয় লোকজন বিষয়টি থানায় জানালে থানারএস আই হাবিব এর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে উদ্ধার করেন। শুক্রবার সকালে লাশটি সুরতহাল তৈরী করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন। এ ব্যাপারে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ কেএম আজমিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় শারমীন এর পিতা ভিংরাজ মিয়া বাদী হয়ে স্বামীর নাম উল্ল্যেখ করে একটি অভিযোগ দায়ের করেছেন। হত্যার অভিযোগে স্বামী জসিম মিয়াকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করা হয়। নিহত শারমীন রানিগাও ইউনিয়নের কাইয়ারাগ গ্রামের ভিংরাজ মিয়ার কন্যা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com