শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একই পরিবারের স্বামী-স্ত্রী সহ ৫ জন কে কুপিয়ে আহত চুনারুঘাটে ৫০ কেজি গাঁজা সহ তিন মাদক ব্যবসায়ী  গ্রেপ্তার  মাধবপুরে কৃষকের জমি দখলের অভিযোগ চা বাগান কর্তৃপক্ষের বিরুদ্ধে চুনারুঘাটে রাতে উড়ছে জাতীয় পতাকা, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবহেলার অভিযোগ চুনারুঘাট পৌর শহরে মাদক, বখাটেপনা ও চুরি প্রতিরোধে মতবিনিময় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের চুনারুঘাট পৌর ও উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত চুনারুঘাটে জমিজমার বিরোধে যুবককে কুপিয়ে হত্যা হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত গ্রেফতারি পরোয়ানা তামিলে সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ চুনারুঘাট থানার এএসআই শরিফ হোসেন পরিচ্ছন্ন রাজনীতির প্রতীক এমপি ফয়সলকে মন্ত্রী হিসেবে দেখতে চান এলাকাবাসী

নবীগঞ্জে দুই মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে ৩ মাসের কারাদণ্ড

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০১৯
  • ৫১৮ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি ॥ নবীগঞ্জে ৩ মাস করে দুই মাদক ব্যবসায়ীকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তৌহিদ-বিন হাসান এ দণ্ডদেশ প্রদান করেন। দন্ডপ্রাপ্তরা হলেন, ইনাতগঞ্জ ইউনিয়নের মধ্যসমত গ্রামের মৃত তরিক উল্লার পুত্র বেল্লাল হোসেন (৩০) ও জগন্নাথপুর উপজেলার গোতগাঁও গ্রামের মৃত জাহির আলীর পুত্র আক্কাছ হোসেন (৩২)।
ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক সাসছুদ্দিন খাঁন জানান, দণ্ডপ্রাপ্তরা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ও সেবনকারী। গত মঙ্গলবার রাতে এএসআই অনিক হোসেন ও এ এসআই রুবেল হোসেনসহ একদল পুলিশ অভিযান চালিয়ে মধ্যসমত গ্রাম থেকে ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ দুজনকে গ্রেফতার করেন।
গতকাল বুধবার দুপুরে আসামীদের নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তৌহিদ-বিন হাসান এর কার্যালয়ে তাদের কে হাজির করা হয়। সেখানে তাদেরকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালত ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তৌহিদ-বিন হাসান সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতরা মাদক ব্যবসার সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করলে ভ্রাম্যমান আদালতে তাদেরকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com