বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাট উপজেলা জামায়াতে ইসলামীর পূর্ণাঙ্গ কমিটি গঠন চুনারুঘাটে ডেভিল হান্ট অভিযানে শ্রমিক লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেফতার। আজমিরীগঞ্জে শিশু সামিরুন হত্যা মামলার আসামী লিটন গ্রেপ্তার বাহুবলে পিকআপের চাপায় প্রাণ গেল পথচারীর চুনারুঘাটে নিষিদ্ধ ঘোষিত সংগঠন তাঁতী লীগের ইউনিয়ন সভাপতি গ্রেফতার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জ্বালাও পোড়াও ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে হবিগঞ্জ জেলা বিএনপির মিছিল ও সমাবেশ মাধবপুরে ঘুমন্ত অবস্থায় শিল দিয়ে স্বামীর মাথা-মুখ থেঁতলে দেওয়ার অভিযোগ হুইপ জি কে গউছের উদ্যোগে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সুযোগ পেলেন হবিগঞ্জের ১২৪ শিক্ষার্থী হবিগঞ্জে পুলিশ কনস্টেবল নিয়োগ কার্যক্রম শুরু চুনারুঘাটে বনবিভাগের অভিযানে কাঠ ও পিকআপ জব্দ।

নবীগঞ্জে সড়ক দূর্ঘটনায় এক বৃদ্ধ ব্যক্তির মৃত্যু ‘ আহত ৩

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৯ মার্চ, ২০১৯
  • ৭১৪ বার পঠিত

স্টাফ রিপোর্টার: নবীগঞ্জ উপজেলার সৈয়দপুর-ইনাতগঞ্জ সড়কের জিয়াপুর নামকস্থানে নিয়ন্ত্রন হারিয়ে যাত্রীবাহী সিএনজি দাড়িয়ে থাকা মাইক্রোবাসকে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলে খোবাজ মিয়া (৬৫) নামে এক বৃদ্ধ সিএনজির যাত্রী নিহহত হয়। এ ঘটনায় আহত হয়েছেন চালকসহ আরো ৩ জন। গুরুতর অবস্থায় দুই যাত্রীকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। সোমবার বিকেলে উপজেলার সৈয়দপুর-ইনাতগঞ্জ সড়কের জিয়াপুর নামকস্থানে এ ঘটনা ঘটে। নিহত খোবাজ মিয়া (৬৫) উপজেলার দেবপাড়া ইউনিয়নের বৈঠাখাল গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উল্লেখিত সময় উপজেলার সৈয়দপুর থেকে ইনাতগঞ্জ যাওয়ার পথিমধ্যে জিয়াপুর নামকস্থানে পৌছামাত্রই যাত্রীবাহী সিএনজি নিয়ন্ত্রন হারিয়ে দাড়িঁয়ে থাকা একটি মাইক্রোবাসকে সজোরে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলেই খোবাজ মিয়া (৬৫) নিহত হন। সে সময় স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে স্থানীয় আউশকান্দি অরবিট প্রাইভেট হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মধ্যে শাহিন মিয়া (৪০) সহ দুজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এ ব্যাপারে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইকবাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com