শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একই পরিবারের স্বামী-স্ত্রী সহ ৫ জন কে কুপিয়ে আহত চুনারুঘাটে ৫০ কেজি গাঁজা সহ তিন মাদক ব্যবসায়ী  গ্রেপ্তার  মাধবপুরে কৃষকের জমি দখলের অভিযোগ চা বাগান কর্তৃপক্ষের বিরুদ্ধে চুনারুঘাটে রাতে উড়ছে জাতীয় পতাকা, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবহেলার অভিযোগ চুনারুঘাট পৌর শহরে মাদক, বখাটেপনা ও চুরি প্রতিরোধে মতবিনিময় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের চুনারুঘাট পৌর ও উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত চুনারুঘাটে জমিজমার বিরোধে যুবককে কুপিয়ে হত্যা হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত গ্রেফতারি পরোয়ানা তামিলে সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ চুনারুঘাট থানার এএসআই শরিফ হোসেন পরিচ্ছন্ন রাজনীতির প্রতীক এমপি ফয়সলকে মন্ত্রী হিসেবে দেখতে চান এলাকাবাসী

লাখাইয়ের মা-মেয়েকে গণধর্ষনের মূলহোতা মোখলেছকে গ্রেফতার করেছে র‌্যাব

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৯ মার্চ, ২০১৯
  • ৫৭১ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি: নরসিংদীর শিবপুরে হবিগঞ্জের লাখাইয়ের চাঞ্চল্যকর মা ও মেয়েকে গণধর্ষণ মামলার মূল আসামি মোখলেছকে (৩৬) গ্রেফতার করেছে র‌্যাব-১১। সোমবার ভোর ৫টার দিকে নরসিংদীর মাধবদী পৌরসভা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। বিকেলে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজীর র‌্যাব-১১ এর প্রধান কার্যালয়ে র‌্যাব-১১ এর অধিনায়ক (সিও) লে. কর্নেল কাজী শামশের উদ্দিন এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। গ্রেফতার মোখলেছ নরসিংদীর শিবপুর উপজেলার সৃষ্টিগড় এলাকার মৃত চান মিয়ার ছেলে। তার বিরুদ্ধে শিবপুর থানায় ডাকাতি, অস্ত্র ও আইনশৃঙ্খলা বিরোধী দ্রুত বিচার আইনসহ নানা অপরাধে ছয়টি মামলা রয়েছে। সংবাদ সম্মেলনে র‌্যাব-১১ এর অধিনায়ক লে. কর্নেল কাজী শামশের উদ্দিন বলেন, গ্রেফতার মোখলেছকে জিজ্ঞাসাবাদে ও প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গত ১৫ মার্চ মা ও মেয়ে একসঙ্গে ঢাকা থেকে হবিগঞ্জ লাখাইগামী একটি যাত্রীবাহী বাসযোগে বাড়ি ফেরার সময় সন্ধ্যায় বাসটি ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুরের সৃষ্টিগড় বাসস্ট্যান্ড এলাকায় বিকল হয়ে যায়। এ সময় ঘটনার মূলহোতা মোখলেছ (৩৬) ও তার সহযোগী দেলোয়ার হোসেন (৩০), শফিক (২৫), বাদল (৪২), বাবু (২৫) ও মো. আলমগীর (৪০) মা ও মেয়েকে অন্য একটি বাসে উঠিয়ে দেয়ার কথা বলে ফুঁসলিয়ে সৃষ্টিগড় এলাকার প্রাইম জুট মিলের মধ্যে পরিত্যক্ত কক্ষে নিয়ে পালাক্রমে ধর্ষণ করেন। এ সময় নির্যাতনের শিকার মা ও মেয়ের চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে আসলে ঘটনাস্থল থেকে মোখলেছ ও তার সহযোগীরা পালিয়ে যান। তিনি আরও জানান, এ ঘটনায় নির্যাতিতরা গত ১৬ মার্চ শিবপুর থানায় গণধর্ষণ মামলা (মামলা নং-১৭, তারিখ ১৬/০৩/২০১৯) করেন। পুলিশ অভিযান চালিয়ে দেলোয়ার হোসেন ও শফিককে গ্রেফতার করে। এ ঘটনার প্রেক্ষিতে র‌্যাব-১১ এর একটি বিশেষ দল উক্ত ঘটনার মূল হোতা মোখলেছ ও পলাতক অন্যান্য আসামিদের গ্রেফতার করার লক্ষ্যে বিভিন্ন স্থানে অভিযান চালায়। এ গ্রেক্ষিতে সোমবার ভোরে নরসিংদীর মাধবদী পৌর এলাকায় অভিযান চালিয়ে মোখলেছকে গ্রেফতার করা হয়। তাকে নরসিংদীর শিবপুর থানায় সোপর্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com