মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাট উপজেলা জামায়াতে ইসলামীর পূর্ণাঙ্গ কমিটি গঠন চুনারুঘাটে ডেভিল হান্ট অভিযানে শ্রমিক লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেফতার। আজমিরীগঞ্জে শিশু সামিরুন হত্যা মামলার আসামী লিটন গ্রেপ্তার বাহুবলে পিকআপের চাপায় প্রাণ গেল পথচারীর চুনারুঘাটে নিষিদ্ধ ঘোষিত সংগঠন তাঁতী লীগের ইউনিয়ন সভাপতি গ্রেফতার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জ্বালাও পোড়াও ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে হবিগঞ্জ জেলা বিএনপির মিছিল ও সমাবেশ মাধবপুরে ঘুমন্ত অবস্থায় শিল দিয়ে স্বামীর মাথা-মুখ থেঁতলে দেওয়ার অভিযোগ হুইপ জি কে গউছের উদ্যোগে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সুযোগ পেলেন হবিগঞ্জের ১২৪ শিক্ষার্থী হবিগঞ্জে পুলিশ কনস্টেবল নিয়োগ কার্যক্রম শুরু চুনারুঘাটে বনবিভাগের অভিযানে কাঠ ও পিকআপ জব্দ।

শহরের মাহমুদাবাদ এলাকায় বসতঘর আগুনেপুড়ে ছাই’ ১২ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি ॥ উপজেলা চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলামের পরিদর্শন

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ১৩ মার্চ, ২০১৯
  • ৫১৮ বার পঠিত

হবিগঞ্জ সংবাদদাতা ॥ হবিগঞ্জ শহরে মাহমুদাবাদ এলাকায় একটি বাসভবন আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় ক্ষতির পরিমাণ প্রায় ১২ লাখ টাকা হবে বলে জানায় ফায়ার সার্ভিস। গতকাল মঙ্গলবার ভোররাতে শহরের মাহমুদাবাদ এলাকার আব্দুল আউয়ালরে বাসায় এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। হবিগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোঃ সামছুল আলম জানান, স্থানীয়দের নিকট থেকে খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান। ততক্ষণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে যায়। প্রায় ঘণ্টাখানেক চেষ্টা করার পর আগুন নিয়ন্ত্রণে আনেন তারা। ওই পরিবারের দাবি আরও বেশি হলেও প্রায় ১২ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা তার।
সামছুল আলম আরও জানান, কিভাবে অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে জানা যায়নি। তবে বাসার ভেতরে একটি রান্নাঘর ছিল। এদিকে ক্ষতিগ্রস্থ পরিবারের লোকজন দাবি, পূর্ব শত্রুতার জের ধরে তাদেরকে হত্যা করার জন্য একদল দুর্বৃত্ত ভোর রাতে রান্না ঘরে আগুন লাগিয়ে সটকে পড়ে। এ ব্যাপারে তারা আইনের আশ্রয় নেবে।
ঘটনার খবর পেয়ে নবনির্বাচিত হবিগঞ্জ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ প্রশাসনের লোকজন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com