মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম:
উন্নয়ন ও অগ্রযাত্রায় বদলে যাচ্ছে আহম্মদাবাদ ইউনিয়ন সিলেটের ডিসি সারওয়ার আলম প্রত্যাহার বিশ্বকাপে ব্রাজিলের জয়ে চুনারুঘাটে আনন্দ উল্লাসে মেতে উঠেছেন সমর্থকরা মাধবপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ শায়েস্তাগঞ্জে ৩৬ পিস ইয়াবাসহ ব্যারিস্টার গ্রেফতার চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজি ও অটোরিকশা চলাচল নিষিদ্ধ চুনারুঘাটে পার্টনার কংগ্রেসে পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন ও কৃষি খাতের অগ্রগতি নিয়ে মতবিনিময় চুনারুঘাটের কৃতি সন্তান স্বপন তরফদার বিজিবির সহকারী পরিচালক পদে পদন্নোতি পেলেন চুনারুঘাটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ডিসি জি. এম. সরফরাজ

বাহুবল থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ১৩ মার্চ, ২০১৯
  • ৫৩১ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি ॥ বাহুবল উপজেলার কামাইছড়া এলাকা থেকে অজ্ঞাত এক ব্যক্তির (৩০) লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকালে ওই এলাকার বালুছড়া চা এবং রাবার বাগানের মধ্যবর্তী জমি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। কামাইছড়া পুলিশ ফাঁড়ির (এসআই) মহরম আলী জানান, স্থানীয়দের দেওয়া খবরে ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাত মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মরদেহটি হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়।
এ ঘটনায় হবিগঞ্জ পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশনের (পিবিআই) পরিদর্শক মোক্তাদির হোসেন রিপন তদন্তে নেমেছেন বলেও জানান তিনি। তবে ওই লোকটির পরনে জিন্সের প্যান্ট ও গেঞ্জি ছিল। ধারণা করা হচ্ছে হত্যা করে কেউ ওই স্থানে ফেলে রেখেছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর আসল কারণ জানা যাবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com