রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
হবিগঞ্জের নবীগঞ্জ থেকে ৯ কেজি গাঁজাসহ ২ ‍যুবক আটক চুনারুঘাটে মোটরসাইকেল-টমটম সংঘর্ষে নিহত ৩, আহত ১ চুনারুঘাটে ‘ইয়াবা নাটক’ সাজিয়ে গ্রেপ্তারের অভিযোগ ২ পুলিশ ক্লোজ মা-বাবার কবরের পাশে চিরনিদ্রায় বিএনপি নেতা হাজী অলিউল্লাহ হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিবকে রাজসিক সংবর্ধনা দিলেন সৈয়দ মুশফিক আহমেদ চুনারুঘাটে অবৈধ মাটি কাটায় এক্সক্যাভেটর ভাঙচুর, তেল বিক্রেতাকে জরিমানা মাধবপুরে অলি উল্লাহর মৃত্যুতে শোক জানালেন এমপি ফয়সল চুনারুঘাটের হাজী আলিম উল্লাহ সিনিয়র আলিম মাদ্রাসায় এডহক কমিটি সভাপতি হলেন সাজিদ কুলাউড়ায় উপজেলা পর্যায়ে কলেজ স্তরের শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হলেন লংলা কলেজের সহকারী অধ্যাপক মাজহারুল ইসলাম শায়েস্তাগঞ্জে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবকের মৃত্যু

কোটি টাকার কফি ও মেশিনের পরিবর্তে কার্টুন ভর্তি বালু দিয়ে প্রতারনার চেষ্টা ॥ হবিগঞ্জের ব্যাবসায়ী হরমুজ আলী গ্রেফতার

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ১৩ মার্চ, ২০১৯
  • ৫২০ বার পঠিত

হবিগঞ্জ সংবাদদাতা ॥ হবিগঞ্জ শহরে চা-কফি ও কফি তৈরির মেশিনের পরিবর্তে তিনটি লরিতে কার্টুন ভর্তি বালু পাঠিয়ে রোজ ক্যাফে কোম্পানির সাথে প্রতারণা করার অভিযোগে হরমুজ আলী নামে এক (ডিলার) ব্যবসায়ীকে গ্রেফতার করে পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরে ওই কোম্পানির মালিক ভেজাল কফির তিনটি লরি হবিগঞ্জ সদর থানায় পাঠান। মামলার তদন্তকারী কর্মকর্তা চৌধুরী বাজার পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর উত্তম কুমার রায় জানান, দীর্ঘদিন ধরে হবিগঞ্জ শহরের ‘আদি খাঁজা বেনু’ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান রোজ ক্যাফে কোম্পানির পরিবেশক হিসেবে সিলেট, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, সুনামজগঞ্জ, মৌলভীবাজার ও কুমিল্লাসহ বিভিন্ন স্থানে নিয়োজিত ছিল। সম্প্রতি ডিলার এবং কোম্পানির মধ্যে মতভেদ দেখা দিলে ডিলারশিপ বাতিলের সিদ্ধান্ত হয়। পরে জামানতের টাকা ফেরত পেয়ে গত শনিবার কোম্পানির মালামাল তিনটি লরিতে করে ফেরত পাঠান ওই ডিলার। এতে ১২ হাজার প্যাকেট চা ও ১২ হাজার প্যাকেট কফি এবং ৩৪টি কফি তৈরির মেশিন থাকার কথা ছিল। কোম্পানির হিসেবমতে যার বর্তমান বাজার মুল্য ১ কোটি ৩৮ লাখ টাকা। কিন্তু লরিগুলোতে কফি ও মেশিনের পরিবর্তে মেলে কার্টুন ভর্তি বালু। পরে মঙ্গলবার দুপুরে কোম্পানির লোকজন লরি তিনটি হবিগঞ্জ সদর মডেল থানায় পাঠালে এগুলো জব্দ করে পুলিশ। এর আগে ৯ মার্চ ক্যাফে বাংলাদেশ লিমিটেডের অপারেশন ডিরেক্টর রফিকুল ইসলাম খান বাদী হয়ে হরমুজ আলী এবং তার ছেলে তাজুল ইসলামের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনে হবিগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ ওই দিনই হরমুজ আলীকে গ্রেফতার করলেও তার ছেলে পলাতক থাকে। পরে পুলিশ আটক হরমুজ আলীকে কোর্টের মাধ্যমে কারাগারে প্রেরণ করেন।
এ ব্যাপারে সদর থানার ওসি সহিদুর রহমান জানান, পুলিশ এক প্রতারককে আটক করেছে। অন্যান্যদেরকে ধরতেও অভিযান অব্যাহত আছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com