রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
শিরোনাম:
হবিগঞ্জের নবীগঞ্জ থেকে ৯ কেজি গাঁজাসহ ২ ‍যুবক আটক চুনারুঘাটে মোটরসাইকেল-টমটম সংঘর্ষে নিহত ৩, আহত ১ চুনারুঘাটে ‘ইয়াবা নাটক’ সাজিয়ে গ্রেপ্তারের অভিযোগ ২ পুলিশ ক্লোজ মা-বাবার কবরের পাশে চিরনিদ্রায় বিএনপি নেতা হাজী অলিউল্লাহ হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিবকে রাজসিক সংবর্ধনা দিলেন সৈয়দ মুশফিক আহমেদ চুনারুঘাটে অবৈধ মাটি কাটায় এক্সক্যাভেটর ভাঙচুর, তেল বিক্রেতাকে জরিমানা মাধবপুরে অলি উল্লাহর মৃত্যুতে শোক জানালেন এমপি ফয়সল চুনারুঘাটের হাজী আলিম উল্লাহ সিনিয়র আলিম মাদ্রাসায় এডহক কমিটি সভাপতি হলেন সাজিদ কুলাউড়ায় উপজেলা পর্যায়ে কলেজ স্তরের শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হলেন লংলা কলেজের সহকারী অধ্যাপক মাজহারুল ইসলাম শায়েস্তাগঞ্জে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবকের মৃত্যু

প্রথমবারের মতো পরাজয়ের স্বাদ গ্রহণ করলেন টানা চারবারের নির্বাচিত চেয়ারম্যান

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ১১ মার্চ, ২০১৯
  • ৫৩৪ বার পঠিত

হবিগঞ্জ সংবাদদাতা ॥ হবিগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে প্রথমবারের মতো পরাজয়ের স্বাদ গ্রহণ করলেন টানা চারবারের নির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ আহমদুল হক। এবার এ উপজেলায় নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী মোতাচ্ছিরুল ইসলাম। রোববার (১০ মার্চ) রাত সাড়ে ৯টায় হবিগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাখাওয়াত হোসেন রুবেল বিষয়টি জানান। ইউএনও জানান, এখানে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র) আনারস প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন। দ্বিতীয় হয়েছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে চারবার নির্বাচিত সৈয়দ আহমদুল হক এবং তৃতীয় হয়েছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম।
প্রসঙ্গত, সদর উপজেলা পরিষদ নির্বাচনে টানা চারবার নির্বাচিত হন সৈয়দ আহমদুল হক। এবার পঞ্চমবারের মতো তিনি প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি। তার বাড়ি সদর উপজেলার পইল গ্রামে। এলাকায় পইলের ‘সাব’ বলে তার খ্যাতি রয়েছে। বিভিন্ন স্থানে রয়েছে হাজারো ভক্ত-অনুসারী। যে কারণে তিনি টানা চারবার নির্বাচিত হন বলে জানান স্থানীয়রা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com