বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটের অগ্রণী উচ্চ বিদ্যালয়ে স্বাস্থ্যসেবা প্রশিক্ষণ উদ্বোধন করলেন জেলা প্রশাসক ড.সরফরাজ শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে ২০(বিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার, গ্রেফতার-০২ হবিগঞ্জ ৫৫ বিজিবি’র বিশেষ অভিযানে ০১ জন আসামীসহ ভারতীয় ইয়াবা ও ব্যাটারিচালিত অটো গাড়ি আটক* চানপুর চা বাগানে শ্রমজীবী মানুষের সেবায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন চুনারুঘাটে প্যানেল চেয়ারম্যান ও তাঁতীলীগ সভাপতি জামাল মিয়া গ্রেপ্তার হবিগঞ্জ মটর মালিক গ্রুপের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে ॥ ফজলুর রহমান চৌধুরী সভাপতি মঈন চৌধুরী সোহেল সম্পাদক নির্বাচিত হবিগঞ্জ সদর উপজেলায় খাদ্যবান্ধব চাল বিতরণ তদারকিতে খাদ্য বিভাগ হবিগঞ্জের সুঘর গ্রামের বানবাসীদের মাঝে এফএন ফাউন্ডেশন ইউকে’র ত্রাণসামগ্রী বিতরণ পানি সংকটে সাতছড়ির বন্যপ্রাণী, জলাধার পুনঃখননের তাগিদ দিলেন চীফ প্রসিকিউটর আমিনুল ইসলাম চুনারুঘাটে ধর্ষণ মামলার আসামি কাউসার গ্রেপ্তার

চুনারুঘাটে নারী উন্নয়ন মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত

Reporter Name
  • আপডেট টাইম : শুক্রবার, ৮ মার্চ, ২০১৯
  • ৫১৮ বার পঠিত

নুর উদ্দিন সুমনঃ- সবাই মিলে ভাবো, নতুন কিছু করো, নারী-পুরুষ সমতার নতুন বিশ্ব গড়ো ” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে চুনারুঘাট নারী উন্নয়ন মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার (৮ মার্চ) সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে দিনব্যাপী শুরু হয় নারী উন্নয়ন মেলা।নারীদের আয়মুখী কর্মকাণ্ডের সাথে যুক্ত করা, ক্ষমতায়ন, বাল্যবিবাহ, যৌতুক প্রতিরোধ ও  নারী অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে নারী উন্নয়ন মেলা, সকাল ১০টায় উদ্বোধন করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাহমিদা ইয়াছমিন, উদ্বোধন শেষে মেলা উপলক্ষে আগত বিভিন্ন নারী উদ্যোক্তাদের স্টল পরিদর্শন করেন অতিথিরা ।পরে মরহুম এনামুল হক মোস্তফা শহীদ অডিটোরিয়ামে আয়োজন করা হয় এক আলোচনা সভার। মহিলা বিষয়ক কর্মকর্তা ফাহমিদা ইয়াছমিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মাসুদ রানা, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ধামালীর সভাপতি এডভোকেট মোস্তাক বাহার, আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা (আসক) এর উপ-পরিচালক সাংবাদিক নুর উদ্দিন সুমনসহ বিভিন্ন নারী উদ্যোক্তারা এসময় উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, বর্তমান সরকারের আমলে নারীদের ব্যাপক উন্নয়ন হচ্ছে। নারীরা আজ পিঁছিয়ে নেই ,ঘরে বাইরে নারীরা আজ তাদের প্রতিভা প্রমান করছে । মেলায় বিভিন্ন নারী উন্নয়ন সমিতি ও সংগঠনের বেশ কয়েকটি স্টল দেখাগেছে, এ সব স্টলের নারীদের  হাতে তৈরি নকশী কাঁথা, ব্যাগ, ব্লক বাটিক, পুঁতিসহ নানা সুচির কাজের বিভিন্ন পণ্য সামগ্রী বিক্রি করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com