সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
শিরোনাম:
চুনারুঘাট পৌর শহরে মাদক, বখাটেপনা ও চুরি প্রতিরোধে মতবিনিময় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের চুনারুঘাট পৌর ও উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত চুনারুঘাটে জমিজমার বিরোধে যুবককে কুপিয়ে হত্যা হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত গ্রেফতারি পরোয়ানা তামিলে সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ চুনারুঘাট থানার এএসআই শরিফ হোসেন পরিচ্ছন্ন রাজনীতির প্রতীক এমপি ফয়সলকে মন্ত্রী হিসেবে দেখতে চান এলাকাবাসী জালালাবাদ অ্যাসোসিয়েশনের দপ্তর সম্পাদক পদে টানা তৃতীয়বার নির্বাচিত শফিকুল ইসলাম সজল চুনারুঘাটে খোয়াই নদীতে অবৈধ বালু উত্তোলন, হুমকিতে অর্ধশত গ্রাম কাফনের কাপড় পাঠিয়ে বিএনপি নেতাকে হত্যার হুমকি, থানায় জিডি সংবেদনশীল মানুষ হতে হলে বই পড়তে হবে: যুগ্ম সচিব মোস্তফা মোরশেদ

ওবায়দুল কাদের স্বাভাবিকভাবে শ্বাস নিচ্ছেন

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০১৯
  • ৬৮১ বার পঠিত
প্রথম সেবা ডেস্কঃ মাউন্ট এলিজাবেথ হাসপাতাল সিঙ্গাপুরে চিকিৎসাধীন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের হৃদ্‌যন্ত্রে স্থাপিত আইওবিপি মেশিন সরিয়ে নেওয়া হয়েছে। কৃত্রিম সাপোর্ট ছাড়াই তার হৃদ্‌যন্ত্র স্বাভাবিকভাবে কাজ করছে।কাদেরের চিকিৎসায় গঠিত পাঁচ সদস্যের চিকিৎসক দলের প্রধান ডা. ফিলিপ কোহকে উদ্ধৃত করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরিচালক এবং নিউরোলজিস্ট প্রফেসর ডা. আবু নাসার রিজভী বৃহস্পতিবার দুপুরে এ তথ্য জানান।

সেতুমন্ত্রীর চিকিৎসা সমন্বয়ক ডা. রিজভী বলেন, “জনাব কাদেরের কিডনি আগের তুলনায় অনেক ভালো অবস্থায় রয়েছে। ঘুমের ওষুধের পরিমাণও কমিয়ে আনা হয়েছে। তিনি চিকিৎসকদের ডাকে সাড়া দিচ্ছেন।”

তিনি আরও জানান, “ইনফেকশন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে এবং জনাব কাদেরের শারীরিক অবস্থার অগ্রগতি হয়েছে।”

এর আগে ডা. ফিলিপ কোহ চিকিৎসার অগ্রগতি তৃতীয় দিনের মতো ব্রিফ করেন। এ সময় উপস্থিত ছিলেন জনাব কাদেরের স্ত্রী বেগম ইসরাতুন্নেসা কাদের, সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন, সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের মান্যবর হাইকমিশনার মোস্তাফিজুর রহমান ও ডা. আবু নাসার রিজভী।

পরে ডা. রিজভী হাসপাতালের লবিতে সমবেতদের চিকিৎসা বিষয়ক অগ্রগতি অবহিত করেন। এ সময় উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী এমপি, ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দীন হাজারী এমপি, সংসদ সদস্য ছোট মনির, নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব হেলালুদ্দীন আহমদ, গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীর আলমসহ সিঙ্গাপুরের বাংলাদেশ কমিউনিটি নেতৃবৃন্দ।

শুক্রবার স্থানীয় সময় দুপুর বিকেল চারটায় ডা. ফিলিপ আবার ব্রিফ করবেন বলে এ সময় জানান।

সুত্রঃদেশ রূপান্তর

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com