রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
হবিগঞ্জের নবীগঞ্জ থেকে ৯ কেজি গাঁজাসহ ২ ‍যুবক আটক চুনারুঘাটে মোটরসাইকেল-টমটম সংঘর্ষে নিহত ৩, আহত ১ চুনারুঘাটে ‘ইয়াবা নাটক’ সাজিয়ে গ্রেপ্তারের অভিযোগ ২ পুলিশ ক্লোজ মা-বাবার কবরের পাশে চিরনিদ্রায় বিএনপি নেতা হাজী অলিউল্লাহ হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিবকে রাজসিক সংবর্ধনা দিলেন সৈয়দ মুশফিক আহমেদ চুনারুঘাটে অবৈধ মাটি কাটায় এক্সক্যাভেটর ভাঙচুর, তেল বিক্রেতাকে জরিমানা মাধবপুরে অলি উল্লাহর মৃত্যুতে শোক জানালেন এমপি ফয়সল চুনারুঘাটের হাজী আলিম উল্লাহ সিনিয়র আলিম মাদ্রাসায় এডহক কমিটি সভাপতি হলেন সাজিদ কুলাউড়ায় উপজেলা পর্যায়ে কলেজ স্তরের শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হলেন লংলা কলেজের সহকারী অধ্যাপক মাজহারুল ইসলাম শায়েস্তাগঞ্জে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবকের মৃত্যু

বাহুবলে পাহাড় কাটার দায়ে ২লক্ষটাকা জরিমানা এস্কেভেটর জব্দ

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ২ মার্চ, ২০১৯
  • ৭১৩ বার পঠিত

নুর উদ্দিন সুমন।। হবিগঞ্জের বাহুবলে পাহাড় কাটার বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়েছেন। এ সময় একটি এস্কেভেটর জব্দ ও এর মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়। ২ মার্চ শনিবার সন্ধ্যায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বাহুবল উপজেলা নির্বাহী অফিসার মোঃ জসিম উদ্দিন। জানা যায়, দীর্ঘদিন ধরে উপজেলার পুটিজুরী ইউনিয়নের গুলগাও এলাকায় মাটিখেকো একটি চক্র পাহাড় কেটে ব্যবসা চালাচ্ছে। ওই চক্রটি পাহাড়ের মাটি ট্রাক, ট্রলি ও ট্রাক্টর বোঝাই করে বিভিন্ন স্থানে পাচার করছে। দীর্ঘদিন ধরে এ ব্যবসা চালিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে চক্রটি। একই সাথে পাহাড় কেটে পরিবেশের ভারসাম্য বিনষ্ট করছে। বাঁধা দিলেও ভ্রুক্ষেপ করে না তারা।

শনিবার খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ জসিম উদ্দিন ভ্রাম্যমান আদালত পরিচালনা করে পাহাড় কাটায় ব্যবহৃত একটি এস্কেভেটর জব্দ করেন এবং এর মালিক আব্দুল মতিনকে ২ লাখ টাকা জরিমানা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com