রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একই পরিবারের স্বামী-স্ত্রী সহ ৫ জন কে কুপিয়ে আহত চুনারুঘাটে ৫০ কেজি গাঁজা সহ তিন মাদক ব্যবসায়ী  গ্রেপ্তার  মাধবপুরে কৃষকের জমি দখলের অভিযোগ চা বাগান কর্তৃপক্ষের বিরুদ্ধে চুনারুঘাটে রাতে উড়ছে জাতীয় পতাকা, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবহেলার অভিযোগ চুনারুঘাট পৌর শহরে মাদক, বখাটেপনা ও চুরি প্রতিরোধে মতবিনিময় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের চুনারুঘাট পৌর ও উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত চুনারুঘাটে জমিজমার বিরোধে যুবককে কুপিয়ে হত্যা হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত গ্রেফতারি পরোয়ানা তামিলে সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ চুনারুঘাট থানার এএসআই শরিফ হোসেন পরিচ্ছন্ন রাজনীতির প্রতীক এমপি ফয়সলকে মন্ত্রী হিসেবে দেখতে চান এলাকাবাসী

হবিগঞ্জে মোটরসাইকেল চাপায় শিশু নিহত

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ২ মার্চ, ২০১৯
  • ৪৫৬ বার পঠিত

ডেস্ক রিপোর্ট : হবিগঞ্জ-নবীগঞ্জ সড়কের শিবগঞ্জ বাজার এলাকায় মোটরসাইকেলের চাপায় জামিল আহমেদ (৪) নামে একটি শিশু নিহত হয়েছে। নিহত জামিল হবিগঞ্জের বানিয়াচং উপজেলার পুকড়া ইউনিয়নের শ্যামপুর গ্রামের জিয়াউল হকের ছেলে।
শুক্রবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, জামিল তার নানির সঙ্গে শিবগঞ্জ বাজারের পাশে নানাবাড়িতে এসেছিল। শুক্রবার দুপুরে জামিল রাস্তার পাশ দিয়ে হাঁটছিল। এ সময় হবিগঞ্জ থেকে নবীগঞ্জগামী একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নবীগঞ্জ থানার এসআই পার্থ রঞ্জন চক্রবর্তী জানান, ঘটনার পর মোটরসাইকেল নিয়ে আরোহী পালিয়ে গেছে। রাস্তার পাশের সিসি টিভির ফুটেজ পর্যবেক্ষণের মধ্য দিয়ে তাকে শনাক্ত করার চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com