মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
২৮ চা-বাগানে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ সমর্থন নির্বাচনী নিরাপত্তায় বিজিবির সর্বাত্মক প্রস্তুতি তিন মাসে চোরাচালান প্রতিরোধে ২৬ কোটি টাকার মালামাল জব্দ মাধবপুরে ৩২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ অধ্যাপক ডাঃ কামরুল হাসান তরফদার এর সেবা ডায়াগনস্টিক সেন্টার পরিদদর্শন নরপতি লেবু বাগান শোকসভা খালেদা জিয়া ছিলেন গনন্ত্রের মাতা, সাবেক মেয়র নাজিম উদ্দিন শামছু মাধবপুরে বিজিবির অভিযান কসমেটিকস ও জিরাসহ পণ্য জব্দ চুনারুঘাট-মাধবপুরে অনিয়ম ও দুর্নীতি চিরতরে বন্ধ করা হবে-সৈয়দ ফয়সল নারী শিক্ষা ও উন্নয়নে বিএনপির বিশেষ পরিকল্পনা রয়েছে- সৈয়দ মোঃ ফয়সল বিএনপি ক্ষমতায় গেলে নারীদের মর্যাদা বাড়বে-সৈয়দ মো. ফয়সল চুনারুঘাট পৌরসভায় ধানের শীষের আনুষ্ঠানিক ভোট চাওয়া শুরু

নবীগঞ্জে মাটি কাটা নিয়ে সংঘর্ষ আহত ৩০

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ২ মার্চ, ২০১৯
  • ৫৩৬ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি॥ নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের ছোটভাকৈর গ্রামে রাস্তার মাটি কাটাকে কেন্দ্র করে দুগ্র“পের লোকজনের মধ্যে সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে গুরুতর আহত অবস্থায় ১০জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অপর আহতদের নবীগঞ্জ উপজেলা হাসপাতালে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়েছে। গতকাল শুক্রবার সকালে উপজেলার করগাঁও ইউনিয়নের ছোটভাকৈর গ্রামে এঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নবীগঞ্জের করগাঁও ইউনিয়নের ছোট-ভাকৈর গ্রামের আব্দুল আলী সাথে একই গ্রামের গেদন মিয়ার জায়গা নিয়ে বিরোধ চলে আসছে। শুক্রবার সকালে বাড়ির রাস্তায় মাটি কাটাকে কেন্দ্র করে ছোটভাকৈর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী আব্দুল আলী সাথে একই গ্রামের গেদন মিয়া মধ্যে বাক-বিতন্ডা হয়। এক পর্যায়ে দু’পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জাড়িয়ে পড়ে। ঘন্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের মহিলা সহ প্রায় ৩০জন আহত হয়। গুরুতর আহতরা হল, রায়হান (২৫), বোরহান মিয়া (২৮), জয়তেরা বেগম (২৬), কাওছার মিয়া (২৬), আব্দাল মিয়া (৩৫), আবুল হোসেন (৩২), ধন মিয়া (৩৫), নোমান মিয়া (২৫), গেদন মিয়া (৫০), গোলজার মিয়া (২৯), আলি মিয়া (২৮), গোলাপ মিয়া (৩২), লাল মিয়া (৩৬), এলখাছ মিয়া (২৭), শিবলু মিয়া (১৯), বজলু আহমদ (২৮), আকলু মিয়া (৪৫, শিপন মিয়া (২৫)। নবীগঞ্জ থানার ওসি (তদন্ত) গোলাম দস্তগীর এঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com