রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:২২ অপরাহ্ন
শিরোনাম:
হবিগঞ্জ মটর মালিক গ্রুপের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে ॥ ফজলুর রহমান চৌধুরী সভাপতি মঈন চৌধুরী সোহেল সম্পাদক নির্বাচিত হবিগঞ্জ সদর উপজেলায় খাদ্যবান্ধব চাল বিতরণ তদারকিতে খাদ্য বিভাগ হবিগঞ্জের সুঘর গ্রামের বানবাসীদের মাঝে এফএন ফাউন্ডেশন ইউকে’র ত্রাণসামগ্রী বিতরণ পানি সংকটে সাতছড়ির বন্যপ্রাণী, জলাধার পুনঃখননের তাগিদ দিলেন চীফ প্রসিকিউটর আমিনুল ইসলাম চুনারুঘাটে ধর্ষণ মামলার আসামি কাউসার গ্রেপ্তার চুনারুঘাটের মেয়ে দীপ্তিতা দাশ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন হবিগঞ্জ ৫৫ বিজিবির পৃথক দুটি অভিযানে দেশীয় অস্ত্র ও ০২ জন আসামীসহ মনিপুরি থামি কাপড়, ব্যাটারি চালিত অটো রিকশা ও মদ আটক* প্রাইভেটকারে মাদক বহন, ১৪০ কেজি গাঁজাসহ ০২ মাদক কারবারী গ্রেফতার মোবাইল কোর্ট পরিচালনা ও দণ্ড প্রদান চুনারুঘাটে যৌথ অভিযানে ৭ অবৈধ করাতকল সিলগালা

হবিগঞ্জের সুঘর গ্রামের বানবাসীদের মাঝে এফএন ফাউন্ডেশন ইউকে’র ত্রাণসামগ্রী বিতরণ

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ১ বার পঠিত

স্টাফ রিপোর্টার: হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের সুঘর গ্রামের বন্যাকবলিত ও অসহায় মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে ফাতেমা-নূর (এফএন) ফাউন্ডেশন ইউকে। ‘মানুষ মানুষের জন্য’—এই স্লোগানকে সামনে রেখে গতকাল শনিবার ফাতেমা-নূর (এফএন) ফাউন্ডেশন ইউকের উদ্যোগে আয়োজিত এ মানবিক কর্মসূচিতে গ্রামের বানবাসী ও অসহায় মানুষের হাতে প্রয়োজনীয় ত্রাণসামগ্রী তুলে দেওয়া হয়।

ত্রাণ বিতরণ কর্মসূচির উদ্যোক্তা ও ফাতেমা-নূর (এফএন) ফাউন্ডেশন ইউকের ফাউন্ডার চেয়ারম্যান মো. গিয়াস উদ্দিন। তাঁর উদ্যোগে বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানোর অংশ হিসেবে এ ত্রাণ বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ফাতেমা-নূর (এফএন) ফাউন্ডেশন ইউকের সেক্রেটারি আলমগীর কবির, সম্মানিত উপদেষ্টা মো. আব্দুল কাইয়ুম, সম্মানিত উপদেষ্টা এমডি রহমত আলী, বিশিষ্ট সাংবাদিক ইঞ্জিনিয়ার এমডি আব্দুস সালাম চৌধুরী, ইঞ্জিনিয়ার মো. রায়হান উদ্দিন, মুরব্বি মো. চেরাগ আলী, মো. নাজরুল ইসলাম, মো. সুবেল মিয়া, মো. রুবেল মিয়া ও আলাউদ্দিন সুবেল।

ত্রাণ বিতরণকালে আয়োজকরা বলেন, বন্যা ও দুর্যোগের সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো সমাজের সামর্থ্যবান মানুষের নৈতিক দায়িত্ব।

মানুষের দুর্দশা লাঘবে ফাতেমা-নূর (এফএন) ফাউন্ডেশন ইউকে ভবিষ্যতেও মানবিক কার্যক্রম অব্যাহত রাখতে চায়। তারা এ মহৎ উদ্যোগ কবুল করার জন্য মহান আল্লাহর কাছে দোয়া কামনা করেন এবং অসহায় ও বন্যার্ত মানুষের পাশে আরও বেশি করে দাঁড়ানোর তৌফিক প্রার্থনা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com