শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটের মেয়ে দীপ্তিতা দাশ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন হবিগঞ্জ ৫৫ বিজিবির পৃথক দুটি অভিযানে দেশীয় অস্ত্র ও ০২ জন আসামীসহ মনিপুরি থামি কাপড়, ব্যাটারি চালিত অটো রিকশা ও মদ আটক* প্রাইভেটকারে মাদক বহন, ১৪০ কেজি গাঁজাসহ ০২ মাদক কারবারী গ্রেফতার মোবাইল কোর্ট পরিচালনা ও দণ্ড প্রদান চুনারুঘাটে যৌথ অভিযানে ৭ অবৈধ করাতকল সিলগালা ৫০০ টাকা মজুরির দাবিতে চুনারুঘাটে চা শ্রমিকদের আন্দোলন চুনারুঘাটে ‘নজরুল বর্ষ’ উদ্বোধন হবিগঞ্জ চুনারুঘাট সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে বিএনপি নেতাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা চুনারুঘাট থানায় জনবান্ধব পরিবেশ তৈরির উদ্যোগ ওসি সাইফুল ইসলামের

হবিগঞ্জ ৫৫ বিজিবির পৃথক দুটি অভিযানে দেশীয় অস্ত্র ও ০২ জন আসামীসহ মনিপুরি থামি কাপড়, ব্যাটারি চালিত অটো রিকশা ও মদ আটক*

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ১ বার পঠিত

স্টাফ রিপোর্টার: সীমান্ত নিরাপত্তা রক্ষা এবং চোরাচালান প্রতিরোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর নিয়মিত অভিযানের অংশ হিসেবে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর অধীনস্থ বাল্লা বিওপি ও তেলিয়াপাড়া বিওপি’র টহল দল কর্তৃক পৃথক দুটি বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় মদ, মনিপুরি থামি কাপড়, ব্যাটারি চালিত অটো রিকশা ও দেশীয় অস্ত্রসহ ০২ জন আসামী আটক করা হয়। এ সময় সর্বমোট আনুমানিক ৩ লক্ষ ২২ হাজার ৫০০ টাকা মূল্যের চোরাচালানকৃত মালামাল ও মাদকদ্রব্য জব্দ করা হয়।
বিজিবি’র সূত্রে জানায়, আজ ০৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখ রাত আনুমানিক ১২টা ৪০মিনিটে বাল্লা বিওপি’র টহল দল গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলাধীন ০১ নং গাজীপুর ইউনিয়নে সীমান্ত পিলার হতে আনুমানিক ২০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দিঘীরপাড় নামক স্থানে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে একটি অটোগাড়িকে থামার সংকেত দিলে গাড়ি হতে ০৪ জন ব্যক্তি নেমে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দায়িত্বরত বিজিবি সদস্যদের উপর আক্রমণের চেষ্টা চালায়। বিজিবি’র চৌকস টহল দল সাহসিকতা ও পেশাদারিত্বের সাথে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে ঘটনাস্থল হতেই ০২ জন আসামীকে আটক করতে সক্ষম হয় এবং অপর ০২ জন আসামী কৌশলে জঙ্গলের মধ্যে দিয়ে পালিয়ে যায়।
অভিযানে ঘটনাস্থল থেকে আটককৃত আসামীদের নিকট হতে ১২০ পিস ভারতীয় মনিপুরি থামি কাপড় (আনুমানিক মূল্য ১,২০,০০০/- টাকা), ০১টি ব্যাটারি চালিত অটো গাড়ি (আনুমানিক মূল্য ১,৫০,০০০/- টাকা) এবং আক্রমণের চেষ্টায় ব্যবহৃত ০১টি দেশীয় অস্ত্র (রামদা) জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ২,৭০,০০০/- (দুই লক্ষ সত্তর হাজার) টাকা। এ ঘটনায় আসামীদের বিরুদ্ধে চুনারুঘাট থানায় পৃথক দুইটি এজাহার দায়েরপূর্বক আটককৃত আসামীদের থানায় হস্তান্তর করা হয়েছে।
*আটককৃত আসামীঃ*
ক। মোঃ নাজু মিয়া (২৮), পিতা-মোঃ রশন আলী, গ্রাম-টেকেরঘাট, পোস্ট-গাজীপুর, থানা-চুনারুঘাট, জেলা-হবিগঞ্জ।
খ। মোঃ সজল মিয়া (২২), পিতা-মোঃ ছাবু মিয়া, গ্রাম-বাল্লা, পোস্ট-গাজীপুর, থানা-চুনারুঘাট, জেলা-হবিগঞ্জ।
*পলাতক আসামীঃ*
ক। মোঃ রুবেল মিয়া (৩২), পিতা-মোঃ মনা মিয়া, গ্রাম-দক্ষিণ টেকেরঘাট, পোস্ট-গাজীপুর, থানা-চুনারুঘাট, জেলা-হবিগঞ্জ।
খ। মোঃ সজিব মিয়া (২২), পিতা-আঃ মালেক, গ্রাম-দক্ষিণ টেকেরঘাট, পোস্ট-গাজীপুর, থানা-চুনারুঘাট, জেলা-হবিগঞ্জ।
অপরদিকে, আজ ০৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখ দুপুর ১২টা ৪৫ মিনিটে, তেলিয়াপাড়া বিওপি’র টহল দল হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলাধীন সীমান্ত পিলার নং-১৯৮১/এম হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে লেকেরপাড় নামক স্থানে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে মালিকবিহীন অবস্থায় ৩৫ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।
পলাতক আসামীদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয় অব্যাহত রয়েছে।
হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) সীমান্তবর্তী এলাকায় চোরাচালান, মাদক পাচার ও সীমান্ত অপরাধ দমনে নিয়মিত টহল, গোয়েন্দা তৎপরতা ও বিশেষ অভিযান অব্যাহত রেখেছে ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com