বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
মিরপুর-ধুলিয়াখাল সড়কে টমটম-মোটরসাইকেল সংঘর্ষে নিহত চুনারুঘাটে ঈদে মিলাদুন্নবী (সাঃ) পালিত আশুগঞ্জে ভারতীয় শাড়িসহ চুনারুঘাটের দুই ব্যবসায়ী গ্রেপ্তার মানুষের কষ্ট দূর করতে দ্রুতই প্রকল্প গ্রহণ করা হবে-পানিসম্পদ প্রতিমন্ত্রী চুনারুঘাটে ক্রীড়া সামগ্রী ও দুস্থ নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক কোনো অনিয়ম-দুর্নীতি বরদাশত করা হবে না: এমপি ফয়সল চুনারুঘাটে মাদকবিরোধী অভিযানে এক ব্যক্তিকে ৬ মাসের কারাদণ্ড চুনারুঘাটে পাঁচ বছরেও গ্রেপ্তার হয়নি একাধিক মামলার সাজাপ্রাপ্ত আসামি মানিক বাহুবলে অবৈধ বালু উত্তোলন, যুবককে ১ লাখ টাকা জরিমানা

মিরপুর-ধুলিয়াখাল সড়কে টমটম-মোটরসাইকেল সংঘর্ষে নিহত

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ১ বার পঠিত

স্টাফ রিপোর্টার: হবিগঞ্জের মিরপুর-ধুলিয়াখাল সড়কের সুঘর এলাকায় টমটম ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বিপ্লব দেব (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। গত বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বিপ্লব দেব বাহুবল উপজেলার লামাতাসী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মোদাহরবাদ গ্রামের মৃত সমীরন দেবের ছেলে। তিনি হবিগঞ্জ বিআরটিসি কার্যালয়ে চাকরি করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার সকালে বিপ্লব দেব মোটরসাইকেলযোগে নিজ বাড়ি থেকে কর্মস্থলের উদ্দেশ্যে রওনা হন। পথে মিরপুর-ধুলিয়াখাল সড়কের সুঘর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি টমটমের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তার মৃত্যু হয়।

বিপ্লব দেবের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্বজন, সহকর্মী ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে। স্বজনরা জানান, পরিবারের একমাত্র ছেলে ছিলেন বিপ্লব। তার এমন আকস্মিক মৃত্যুতে পরিবারটি গভীর শোকের মধ্যে পড়েছে।

দুর্ঘটনার পর স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন। দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য ও নিহতের মরদেহের পরবর্তী প্রক্রিয়া সম্পর্কে সংশ্লিষ্টদের বক্তব্য জানা যায়নি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com