বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে ঈদে মিলাদুন্নবী (সাঃ) পালিত আশুগঞ্জে ভারতীয় শাড়িসহ চুনারুঘাটের দুই ব্যবসায়ী গ্রেপ্তার মানুষের কষ্ট দূর করতে দ্রুতই প্রকল্প গ্রহণ করা হবে-পানিসম্পদ প্রতিমন্ত্রী চুনারুঘাটে ক্রীড়া সামগ্রী ও দুস্থ নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক কোনো অনিয়ম-দুর্নীতি বরদাশত করা হবে না: এমপি ফয়সল চুনারুঘাটে মাদকবিরোধী অভিযানে এক ব্যক্তিকে ৬ মাসের কারাদণ্ড চুনারুঘাটে পাঁচ বছরেও গ্রেপ্তার হয়নি একাধিক মামলার সাজাপ্রাপ্ত আসামি মানিক বাহুবলে অবৈধ বালু উত্তোলন, যুবককে ১ লাখ টাকা জরিমানা চুনারুঘাটের গাজীগঞ্জ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন অনুষ্ঠিত

চুনারুঘাটে ঈদে মিলাদুন্নবী (সাঃ) পালিত

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ০ বার পঠিত

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি।। আহলে সুন্নাত ওয়াল জমা’আত চুনারুঘাট উপজেলা শাখার উদ্যোগে পবিত্র জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী (সাঃ) অনুষ্ঠিত। প্রতি বছরের ন্যায় বুধবার (২৬ আগষ্ট ) সকাল ৯ টা থেকে চুনারুঘাট উপজেলা পরিষদ মাঠে উপজেলার ১০ টি ইউনিয়ন ও পৌর সভার বিভিন্ন স্থান থেকে হাজার হাজার নবী প্রেমিক সুন্নী  জনগণের উপস্থিতিতে পৌর শহর জনসমুদ্রে রুপ নেয়।   জুলুস পুর্ব  সমাবেশে বক্তাগণ বলেন, মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদুন্নবী বিরোধী  তথা  পবিত্র কুরআন  বিদ্ধেষী নাস্তিক্যবাদী ও উগ্রবাদীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলার জন্য সুন্নী জনতার প্রতি জোর দাবী জানান। বক্তাগণ আরো বলেন, মহানবী (সাঃ) এর পৃথিবীতে শুভাগমন না হলে আজ পৃথিবী অন্ধকারে নিমোজ্জিত থাকতো। মহানবীর আগমনের কারণেই আমাদের সৃষ্টি তথা আলোর পথ পেয়েছি। মানব জীবনে মহানবী (সাঃ) এর আদর্শ অনুস্মরণই মানব জাতির মুক্তির একমাত্র পথ। আজ এক শ্রেণির নেতা তথা মুসলমান নামধারী ব্যক্তিরা ঈদে মিলাদুন্নবী (সাঃ) তথা পীর আউলিয়া ও মাজার নিয়ে বিদ্ধেষ পোষণ করছে, মাজার ভেংগে পেলছে । তারা এদেশে কিসের ইসলাম চায়। এদেশে একমাত্র সন্ত্রাস ও জঙ্গিবাদ মুক্ত সুফীবাদী সুন্নী জনতাই হক্কানী আলেম হিসাবে পরিচিত পেয়েছে। ইসলাম এবং সুফিবাদের  বিরুদ্ধে কথা বলে কেহ টিকে থাকতে পারেনা ।  শহীদ আবুল হোসেন আকল মিয়া হত্যার বিচার দাবী করেন। 
উপজেলা আহলে সুন্নাত ওয়াল জমা’আতের সভাপতি সহসভাপতি এডভোকেট নাজমুল ইসলাম বকুলের সভাপতিত্বে এবং মাওলানা শেখ জামাল আহমদ, মাওলানা আব্দুল কাশেম এর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত মিলাদুন্নবী জুলুশ পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব জননেতা আলহাজ্ব মাওলানা আলী মোহাম্মদ চৌধুরী, মাওলানা শাহ জালাল আহমদ আখঞ্জী, ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সচিব আলহাজ্ব মাওলানা ছোলাইমান খান রাব্বানী, ইসলামীক ফ্রন্টের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা রফিকুল ইসলাম জাফরী, উপজেলা বি এনপি সাধারণ সম্পাদক এডভোকেট মীর সিরাজ আলী, মাওলানা মুফতি মুসলিম খান, কাজী মাওলানা আবুল খায়ের শানু, মাওলানা ফজলুল হক, মুফতি মুসলিম খান, উপজেলা ইসলামী ফ্রন্টের সভাপতি মাওলানা মোঃ ইয়াকুত মিয়া, সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম তালুকদার দুলাল, সাংবাদিক এস এম সুলতান খান মেম্বার, মাওলানা আজিজুল হক সোহাগ, শফিউল আলম জুয়েল ,মাওলানা মোশাহিদুল ইসলাম, মাওলানা মামুনুর রশীদ,
উপজেলা ছাত্রসেনার সাবেক সভাপতি আব্দুল্লাহ্ আল মামুন, মোঃ জাবেদ মিয়া, প্রমুখ। আলোচনা শেষে এক বিশাল জশনে জুলুশ বের হয়। জুলুশটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদণি শেষে পুনরায় সভাস্থলে এসে মিলাদ শরীফ মোনাজাতে দেশ ও বিশ্বের শান্তি কামনা করেন। বিশ্বের নির্যাতিত মুসলিমদেরসহ সমগ্র দেশ জাতির ইহকালিন ও পরকালীন শান্তি কামনা ও মহামারি করোনাভাইরাস মুক্তির মোনাজাতের মাধ্যমে পবিত্র ঈদে মিলাদুন্নবী(সাঃ)এর আনুষ্ঠানিকতা শেষ হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com