শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০২:২১ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একই পরিবারের স্বামী-স্ত্রী সহ ৫ জন কে কুপিয়ে আহত চুনারুঘাটে ৫০ কেজি গাঁজা সহ তিন মাদক ব্যবসায়ী  গ্রেপ্তার  মাধবপুরে কৃষকের জমি দখলের অভিযোগ চা বাগান কর্তৃপক্ষের বিরুদ্ধে চুনারুঘাটে রাতে উড়ছে জাতীয় পতাকা, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবহেলার অভিযোগ চুনারুঘাট পৌর শহরে মাদক, বখাটেপনা ও চুরি প্রতিরোধে মতবিনিময় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের চুনারুঘাট পৌর ও উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত চুনারুঘাটে জমিজমার বিরোধে যুবককে কুপিয়ে হত্যা হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত গ্রেফতারি পরোয়ানা তামিলে সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ চুনারুঘাট থানার এএসআই শরিফ হোসেন পরিচ্ছন্ন রাজনীতির প্রতীক এমপি ফয়সলকে মন্ত্রী হিসেবে দেখতে চান এলাকাবাসী

চুনারুঘাটে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একই পরিবারের স্বামী-স্ত্রী সহ ৫ জন কে কুপিয়ে আহত

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ০ বার পঠিত

স্টাফ রিপোর্টার: হবিগঞ্জের চুনারুঘাটে ১০ বছরের নাতনিকে গালাগালির প্রতিবাদ করায় মো. আব্দুল সহিদ (৬৫) নামে এক বৃদ্ধকে দেশীয় অস্ত্র
দিয়ে মারধর করে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় বৃদ্ধের স্ত্রী ও সন্তানদেরও মারধর এবং তার মেয়ের বাড়ির ঘরে হামলা চালিয়ে দুর্বৃত্তরা।

গত বুধবার (১২ আগস্ট) দুপুর ১টার দিকে উপজেলার ১ নম্বর গাজীপুর ইউনিয়নের টেকারঘাট গ্রামে আব্দুল সহিদের বসতবাড়ির উঠানে এ ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

হামলা ও মারপিটের ঘটনায় বৃদ্ধ আব্দুল সহিদ চুনারুঘাট থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগকারী আব্দুল সহিদ টেকারঘাট গ্রামের মৃত খুরশেদ আলীর ছেলে। আসামি ও হামলাকারীরা হলেন একই গ্রামের মো. আব্দুল হামিদ (৫০) ও তার ছেলে মো. রুবেল মিয়া (২২)।

চুনারুঘাট থানায় দেওয়া লিখিত অভিযোগে আব্দুল সহিদ উল্লেখ করেন, ঘটনার সময় তার ১০ বছর বয়সী নাতনি মরিয়ম আক্তার বন্যা বাড়ির উঠানে খেলছিল। এ সময় আব্দুল হামিদ তাকে অশ্লীল ভাষায় গালাগাল করেন। বিষয়টি শুনে তিনি ঘর থেকে বের হয়ে প্রতিবাদ করলে হামিদ ও তার ছেলে রুবেল লাঠি ও ফিকল নিয়ে তার ওপর হামলা চালান।

হামলায় আহত হন বৃদ্ধ আব্দুল সহিদ (৬৫) তার স্ত্রী
কুলসুমা খাতুন (৫৫), ছেলে আব্দুল সামিদ (২২), মেয়ে মোছাঃ সাফিয়া খাতুন (২৮) মেয়ে মোছাঃ নাজমা খাতুন (৩০)। অভিযোগে বলা হয়, হামলার সময় রুবেল লাঠি দিয়ে আব্দুল সহিদের মাথায় আঘাত করলে কপালের ডান পাশে ফেটে রক্তাক্ত জখম হয়।

পরে আব্দুল সহিদ মাটিতে পড়ে গেলে আব্দুল হামিদ ফিকল দিয়ে তার ডান পায়ের রানে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন।

আব্দুল সহিদের পরিবারের সদস্যরা তাকে উদ্ধারে এগিয়ে এলে তাদেরও মারধর করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এতে তার স্ত্রীসহ পরিবারের ৫জন সদস্য শরীরের বিভিন্ন স্থানে জখমে আক্রান্ত হন। তার স্ত্রীকে কোমরে আঘাত করে ফোলা জখম করার অভিযোগও করা হয়েছে।

এ ছাড়া হামলার আসামিরা আব্দুল সহিদের মেয়ে নাজমা আক্তারের বাড়িতে গিয়ে বটি ও দা দিয়ে বসতঘরের টিনের বেড়ায় কোপ দিয়ে আনুমানিক ৪ থেকে ৫ হাজার টাকার ক্ষতি করেন বলে অভিযোগে দাবি করা হয়েছে।

অভিযোগকারী আরও জানান, স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে চলে যাওয়ার সময় তাদের হুমকি দেন।

বিষয়টি নিয়ে বাড়াবাড়ি বা কারও কাছে বিচার দিলে তাকে ও তার পরিবারের সদস্যদের হত্যা এবং নিজেদের ক্ষতি করে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়ার হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়।

পরে আহত আব্দুল সহিদ, তার স্ত্রী ও পরিবারের অন্য সদস্যরা চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। চিকিৎসা শেষে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অবহিত করে তিনি চুনারুঘাট থানায় লিখিত অভিযোগ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com