সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
সমুদ্র পথে ইতালী যাওয়ার পথে হবিগঞ্জের ১২ যুবক নিখোঁজ হবিগঞ্জ ৫৫ বিজিবি’র গত ২৪ ঘণ্টায় পৃথক অভিযানে ০১ জন আসামীসহ ৪৮ কেজি ভারতীয় গাঁজা এবং বিয়ার আটক* চুনারুঘাটে ৫৫ বিজিবির অভিযানে ৪৮ কেজি গাঁজাসহ ১ মাদক কারবারী আটক চুনারুঘাটে মাদক সেবন ও বহনের দায়ে একজনের ১৫ দিনের কারাদণ্ড নবীগঞ্জে ছাত্রলীগ নেতা শাহ তপুসহ গ্রেপ্তার দুই ॥ থানায় ‘জয় বাংলা’ স্লোগান, ভিডিও ভাইরাল বাহুবলে বনবিভাগের অভিযানে আকাশমনি কাঠের ৬ টুকরা গোলকাঠ জব্দ কানাইঘাট-জৈন্তাপুর সীমান্তে বিজিবির অভিযানে ১৮ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ হবিগঞ্জে ঝুঁকিপূর্ণ ২৫৯ প্রাথমিক বিদ্যালয় ॥ ছাদ ধসের আতঙ্ক চুনারুঘাট ফটোগ্রাফি সোসাইটির ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ইতালী যাওয়ার পথে ভূমধ্যসাগরে ১২ দিন ধরে ৭৩ বাংলাদেশি নিখোঁজ ॥ হবিগঞ্জের ১০ জন ॥ এক বছরে হবিগঞ্জের ৩৮ জন নিখোঁজ

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের চুনারুঘাট পৌর ও উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ৩৬ বার পঠিত

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চুনারুঘাট পৌর ও উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (৮ আগস্ট) চুনারুঘাট পৌর শহরের হাতুন্ডা গ্রামের শ্রী শ্রী বাসুদেব মন্দির প্রাঙ্গণে এ সম্মেলনের আয়োজন করা হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ জেলা বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট শ্রীযুক্ত নলিনী কান্ত রায় । বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ পূজা উদযাপন হবিগঞ্জ জেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট অর্জুন চন্দ্র রায়, হবিগঞ্জ জেলা পূজা উদ্যাপন পরিষদ সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক অ্যাডভোকেট অশোক কুমার রায় মঙ্গল সহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ। সম্মেলনে সভাপতিত্ব করেন বাবু রতিশ দেব। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন বাবু প্রণয় পাল।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চুনারুঘাট উপজেলা শাখার নতুন কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হন বাবু প্রণয় পাল এবং সাধারণ সম্পাদক হিসেবে বাবু মানিক দেব নির্বাচিত হন।

এছাড়া চুনারুঘাট পৌর শাখার সভাপতি নির্বাচিত হয়েছেন বাবু পরিতোষ দেব এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বাবু সৌরভ কর।

সম্মেলনে নবনির্বাচিত নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে বক্তারা হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় অধিকার ও সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি আসন্ন দুর্গাপূজাসহ বিভিন্ন ধর্মীয় উৎসব শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে সংগঠনের নেতাকর্মীদের ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

নবনির্বাচিত উপজেলা ও পৌর শাখার নেতৃবৃন্দ পরবর্তী সময়ে সংগঠনের অন্যান্য পদে সদস্যদের অন্তর্ভুক্ত করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন বলে সম্মেলনে জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com