শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে কোয়াবের ৬৪ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন বহুল সমালোচিত শিক্ষা অফিসার নাজনীন সুলতানা কে রবিবারের মধ্যে কুলাউড়ায় যোগদানের নির্দেশ বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চুনারুঘাটের নাসির আহমেদ সাজু চুনারুঘাট পৌরসভার উন্নয়ন কাজ পরিদর্শন করলেন এডিবি ও এএফডি প্রতিনিধি সিনথিয়া মিলা সহ এলজিইডি কর্মকর্তারা আব্দুল মুমিন সাদ্দাম বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় চুনারুঘাটে মিষ্টিমুখ দালালের খপ্পরে পড়ে সৌদি আরবে জেলে বন্দী মাধবপুরের যুবক চা বাগানে জনপ্রিয়তার শীর্ষে হোসাইন মোহাম্মদ রফিক, কর্মীসভায় ব্যাপক সাড়া চুনারুঘাট সাংবাদিক কল্যাণ সংস্থার সভাপতি আলমগীর হোসেন তালুকদার ও সম্পাদক খন্দকার আলাউদ্দিন। শায়েস্তাগঞ্জে সুতাং নদী-ছড়া থেকে অবৈধ বালু উত্তোলন চুনারুঘাট সাংবাদিক কল্যাণ সংস্থার বার্ষিক সাধারণ সভা

চুনারুঘাট সাংবাদিক কল্যাণ সংস্থার সভাপতি আলমগীর হোসেন তালুকদার ও সম্পাদক খন্দকার আলাউদ্দিন।

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ৪ বার পঠিত

স্টাফ রিপোর্টার: চুনারুঘাট সাংবাদিক কল্যাণ সংস্থার ১১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে দৈনিক যুগান্তরের সিনিয়র রিপোর্টার মো. আলমগীর হোসেনকে সভাপতি এবং একই প্রতিষ্ঠানের চুনারুঘাট প্রতিনিধি খন্দকার আলাউদ্দিনকে সাধারণ সম্পাদক করা হয়।

গত শনিবার (১৮ জুলাই) দুপুর ১২টায় চুনারুঘাট মধ্যবাজারে সংস্থার অস্থায়ী কার্যালয়ে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে বিগত কমিটির আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন ও অনুমোদন করা হয়।

পরে উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে নতুন কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটির নেতৃবৃন্দ শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবেন বলে জানানো হয়েছে।

বার্ষিক সাধারণ সভায় বক্তব্য রাখেন চুনারুঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি কামরুল ইসলাম ও জামাল হোসেন লিটন, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, দৈনিক কালের কণ্ঠের জেলা প্রতিনিধি রায়হান আহমেদ, দৈনিক ইনকিলাবের প্রতিনিধি নুর উদ্দিন সুমন, দি নিউ নেশনের প্রতিনিধি ফারুক মাহমুদ, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মহিদ আহমদ চৌধুরী, সহ-সভাপতি ইসমাঈল হোসেন বাচ্চু, সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, অর্থ সম্পাদক মোহাম্মদ সুমন, প্রচার সম্পাদক শাহজাহান মিয়া, ক্রীড়া সম্পাদক মিজানুর রহমান উজ্জ্বল, সদস্য আব্দুল হাই প্রিন্স, নোমান মিয়া, মাসুদ আলম, জসিম মিয়া, হাফিজ তালুকদার, আলাউদ্দিন, সাংবাদিক কল্যাণ সংস্থার আইনবিষয়ক সম্পাদক আজিজুল হক নাসির, সদস্য মীর জুবাইর আলম, জিন্নাহ চৌধুরী ও ফারুক তালুকদার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com