শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ও ওজনে কম দেওয়ায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে ডা. কামরুল হাসান সভাপতি, জসিম উদ্দিন সাধারণ সম্পাদক নির্বাচিত চুনারুঘাটে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা হবিগঞ্জ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন চুনারুঘাটের উন্নয়ন নিয়ে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন এমপি ফয়সল ঢাকার হামলা মামলার জেরে বৃদ্ধাকে প্রাণনাশের হুমকির অভিযোগ, মাধবপুর থানায় জিডি চুনারুঘাটে বাড়ির সীমানা প্রাচীর নিয়ে বিরোধ নিয়ে পুলিশ সদস্য ও তার পরিবারের হামলায় আহত ৪ জন চুনারুঘাটে কোয়াবের ৬৪ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন বহুল সমালোচিত শিক্ষা অফিসার নাজনীন সুলতানা কে রবিবারের মধ্যে কুলাউড়ায় যোগদানের নির্দেশ বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চুনারুঘাটের নাসির আহমেদ সাজু

চুনারুঘাট পৌর শহরে ভ্রাম্যমাণ আদালতে অভিযানে ৩ ব্যবসায়ীকে ১১ হাজার টাকা জরিমানা

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ৮ বার পঠিত

স্টাফ রিপোর্টার: হবিগঞ্জের চুনারুঘাট পৌর শহরে ভোক্তা অধিকার সংরক্ষণে পরিচালিত মোবাইল কোর্টে বিভিন্ন অনিয়মের দায়ে তিন ব্যবসায়ীকে মোট ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে মেয়াদোত্তীর্ণ দুই বস্তা মসলা জব্দ করা হয়েছে।

গত বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরীর নেতৃত্বে চুনারুঘাট থানা পুলিশের সহযোগিতায় বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালিত হয়।

অভিযান চলাকালে মেসার্স মন্টি স্টোরসহ কয়েকটি দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করা, নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি এবং অন্যান্য অনিয়মের প্রমাণ পাওয়া যায়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় মেসার্স মন্টি স্টোরের মালিক মন্টি রায়কে ৩ হাজার টাকা, মো. মোস্তফাকে ৪ হাজার টাকা এবং মো. আব্দুল কাইয়ুমকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। এতে মোট জরিমানার পরিমাণ দাঁড়ায় ১১ হাজার টাকা।

এ সময় অভিযানে মেয়াদোত্তীর্ণ দুই বস্তা মসলা জব্দ করা হয়। সংশ্লিষ্ট ব্যবসায়ীদের ভবিষ্যতে আইন মেনে ব্যবসা পরিচালনা, দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন এবং প্রয়োজনীয় অনুমোদন গ্রহণের নির্দেশনা দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী বলেন, জনস্বার্থে বাজার মনিটরিং, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ এবং ভোক্তাদের অধিকার নিশ্চিত করতে এ ধরনের মোবাইল কোর্টের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com